কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ০৮:৩৬ এএম
অনলাইন সংস্করণ

জম্মু-কাশ্মীরে ৩ ভারতীয় সেনা নিহত

ভারতীয় সেনাবাহিনী। ছবি : সংগৃহীত
ভারতীয় সেনাবাহিনী। ছবি : সংগৃহীত

ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের কুলগামে অজ্ঞাত বন্দুকধারীদের সঙ্গে গোলাগুলিতে তিন ভারতীয় সেনা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (৪ আগস্ট) কুলগাম জেলার হালান বনাঞ্চলের উঁচু এলাকায় অভিযানের সময় এ ঘটনা ঘটে।

আজ শনিবার (৫ আগস্ট) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এক পুলিশ কর্মকর্তার বরাতে এনডিটিভি জানায়, হালান বনাঞ্চলের উঁচু এলাকায় অজ্ঞাত বন্দুকধারীদের অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালান ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় বন্দুকধারীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালালে এ অভিযান গোলাগুলিতে পরিণত হয়।

আরও পড়ুন : ভারতে গার্ডার লঞ্চিং মেশিন ভেঙে পড়ে নিহত ১৬

তিনি জানান, উভয়পক্ষের গোলাগুলির সময় নিরাপত্তা বাহিনীর তিন সদস্য আহত হন। এরপর তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনার পর পর ওই এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ছাড়া তল্লাশি অভিযানও বাড়ানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১০

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১১

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১২

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৩

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৪

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৫

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৬

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৭

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৮

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৯

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

২০
X