কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ০৩:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ডাক্তার না থাকায় ইউটিউব দেখে রোগীর ইসিজি

ইউটিউব দেখে ইসিজি করছেন ওয়ার্ড বয়। ছবি : সংগৃহীত
ইউটিউব দেখে ইসিজি করছেন ওয়ার্ড বয়। ছবি : সংগৃহীত

সরকারি হাসপাতালে জনবল সংকট যেনে নিত্যদিনের ঘটনা। তার ওপর উৎসব বা ছুটির দিনে সেবা মেলা যে সোনার হরিণের দেখা মেলা। এবার ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা। ছুটির কারণে ডাক্তার না থাকায় ইউটিউব দেখে রোগীর ইসিজি করেছেন এক ওয়ার্ডবয়।

রোববার (০৩ নভেম্বর) ভারতীয় সংবাদমাদ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদেনে বলা হয়েছে, দীপাবলির ছুটির কারণে হাসপাতালে ডাক্তার বা চিকিৎসাকর্মীরা কেউ ছিলেন না। ফলে ভিডিও দেখে ইসিজি করেন ওয়ার্ডবয়। তবে তার এ কাজে উপস্থিত ব্যক্তিরা বিরোধিতা করেন। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের যোধপুরের একটি হাসপাতালে।

গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) যোধপুরের পাওতা হাসপাতালে এক রোগী হাসপাতালে আসেন। এ সময় এ ঘটনা ঘটে। হাসপাতালে ওয়ার্ডবয়ের এমন কর্মকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে তাকে ইলেক্ট্রোকার্ডিওগ্রাম (ইসিজি) করতে দেখা গেছে। তবে উপস্থিতরা তার এ কাজের বিরোধিতা করেন।

ভিডিওতে ওয়ার্ডবয় অকপটে স্বীকার করেন যে তিনি ইসিজি পরীক্ষা করতে পারেন না। দীপাবলির কারণে হাসপাতালে টেকনিশিয়ান বা চিকিৎসাকর্মীরা নেই। তাই তিনি এ পরীক্ষা করছেন।

রোগীর সঙ্গে থাকা এক ব্যক্তি বলেন, আপনি পরীক্ষা না জানলে করছেন কেনো। এটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। আপনি তো রোগীকে মেরে ফেলবেন। ইসিজির কাজ কিভাবে আপনি ইন্টারনেট দেখে করবেন?

প্রতিবেদনে বলা হয়েছে, স্বজনদের আপত্তির পরও ওয়ার্ডবয় এ পরীক্ষা চালিয়ে যান। তিনি বলেন, তিনি প্রথমবারের মতো এ পরীক্ষা করছেন। তবে তাতে কোনো সমস্যা নেই। আমি টেকনিশিয়ান না হলেও আসলে দীপাবলির কারণে হাসপাতালের কেউ কর্মীরা নেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ায় যোধপুর মেডিকেল কলেজের প্রধান বিএস যোধা ঘটনার তদন্ত শুরু করেছেন। এছাড়া তিনি অভিযুক্ত ওয়ার্ড বয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

তিন বলেন, গত ১ নভেম্বর ভিডিওটি প্রকাশিত হয়েছে। বর্তমানে এটির তদন্ত চলছে। অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ পরীক্ষা প্রাণঘাতী নয়। ভুল ইসিজি রোগীর কোনো বিপদ ডেকে আনে না। শুধু ভুল ফলাফল দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১০

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১১

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১২

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৩

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৪

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৭

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৮

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৯

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

২০
X