কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ০২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

৩০ মিনিটেই যাওয়া যাবে ভারত থেকে যুক্তরাষ্ট্র!

দুই দেশের পতাকা নিয়ে গ্রাফিক্স। ছবি : সংগৃহীত
দুই দেশের পতাকা নিয়ে গ্রাফিক্স। ছবি : সংগৃহীত

বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাত্রার সময় কমিয়ে এনেছে বিমান। সড়কপথে যেসব জায়গায় যাওয়া অনেক সময়সাপেক্ষ তা এখন ঘণ্টার অঙ্কে এনে দাঁড় করিয়েছে আকাশপথের যোগাযোগ ব্যবস্থা। তবে এবার দিল্লি থেকে যুক্তরাষ্ট্র পাড়ি দেওয়া যাবে মাত্র ৩০ মিনিটে, যা স্বাভাবিক সময়ে সাড়ে ১৮ ঘণ্টায় পাড়ি দিতে হয়।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নির্বাচনে জয় পাওয়া বিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সরকারের অংশ হতে যাচ্ছেন ইলন মাস্ক। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে আসা যাবে মাত্র ৩০ মিনিটে।

এনডিটিভি জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট করতে সবসময় পাশে ছিলেন ইলন মাস্ক। নির্বাচনী প্রচারণায় তিনি শ্রম দিয়েছেন এবং অর্থ ব্যয় করেছেন। ভোটে জয় পেয়ে ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামীর সঙ্গে ইলন মাস্ককে যৌথভাবে ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি’র দায়িত্ব দিতে যাচ্ছেন ট্রাম্প।

মাস্ক ঘোষণা দিয়েছেন, ট্রাম্প জেতার পর স্পেসএক্স এবার ‘পৃথিবী থেকে পৃথিবী’ তে মহাকাশ ভ্রমণের প্রকল্প নতুন গতি পাবে। দ্রুত এটি বাস্তবে রূপ নিবে।

প্রায় এক দশক আগে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স স্টারশিপ রকেট তৈরির প্রস্তাব করেছে। তাদের দাবি, এটি হবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং গতিময় যান। এটি এক মহাদেশ থেকে অন্য মহাদেশে নজিরবিহীন সময়ে পাড়ি দিতে পারবে। এছাড়া প্রতি যাত্রায় এটি এক হাজারের বেশি যাত্রী পরিবহন করতে পারবে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্টারশিপে লস অ্যাঞ্জেলেস থেকে টরন্টো যেতে ২৪ মিনিট সময় লাগবে। এছাড়া লন্ডন থেকে নিউইয়র্ক ২৯ মিনিটে, সানফ্রান্সিসকো থেকে নয়াদিল্লি ৩০ মিনিটে এবং নিউইয়র্ক থেকে সাংহাই ৩৯ মিনিটে পাড়ি দেওয়া যাবে।

মাস্ক বলেন, প্রকল্পটি বাস্তবায়ন করতে পারলে ব্যবসায়ী ও ভ্রমণপিপাসুদের অনেক সময় বেঁচে যাবে। তবে এ ভ্রমণের পেছনে অনেক অর্থ ব্যয় করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন 

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১০

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১১

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১২

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৩

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১৪

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১৫

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৭

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৮

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৯

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

২০
X