কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ০৩:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ফের বোমাতঙ্ক, ১৯৩ আরোহী নিয়ে বিমানের জরুরি অবতরণ

ইন্ডিগোর একটি বিমান। ছবি : সংগৃহীত
ইন্ডিগোর একটি বিমান। ছবি : সংগৃহীত

বোমা আতঙ্কে একের পর এক বিমানযাত্রা বাতিল করা হচ্ছে। এরপরও বিপদ পিছু ছাড়ছে না। এবার মাঝ আকাশে বিমানে বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফলে জরুরি অবতরণ করেছে একটি বিমান।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় বিমানসংস্থা ইন্ডিগোর একটি ফ্লাইটে বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভারতের মহারাষ্ট্রের নাগপুর থেকে পশ্চিমবঙ্গের কলকাতায় যাত্রাকালে এ আতংক ছড়িয়ে পড়ে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আতংক ছড়িয়ে পড়ায় বিমানটি ছত্তীশগড়ের রায়পুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। এ সময় বিমানে ক্রুসহ মোট ১৯৩ আরোহী ছিলেন। জরুরি অবতরণের পর বিমানে তল্লাশি চালানো হচ্ছে।

পুলিশ জানিয়েছে, কলকাতাগামী ইন্ডিগোর একটি ফ্লাইটে বৃহস্পতিবার সকালে এ আতংক ছড়িয়ে পড়ে। পরে বিমানটি রায়পুরে জরুরি অবতরণ করে।

রায়পুরের সিনিয়র পুলিশ সুপার সন্তোষ সিং বলেন, বিমানে বোমা আতংকের পর এটিকে কর্তৃপক্ষ রায়পুর বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেয়। পরে সকাল ৯টার দিকে বিমানটি ছত্তীশগড়ের রাজধানী রায়পুরের বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

তিনি জানান, অবতরণের পর বিমানটি বাধ্যতামূলক নিরাপত্তা পরীক্ষার জন্য নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কারিগরি কর্মীদের পাশাপাশি বোম্ব স্কোয়াডের সদস্যরা বর্তমানে বিমানটি যথাযথ পরীক্ষা করছেন।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিমানবন্দরে একটি নিরাপদ জায়গায় বিমানটি সরানো হয়েছে। বিমানের সব যাত্রীদের পরীক্ষা করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত বিমানে কোনো ধরনের বিস্ফোরক পদার্থ বা রহস্যজনক বস্তুর খোঁজ মেলেনি।

রায়পুরের অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) কিরণ রাঠৌর জানান, বিমানে আসলেই বিস্ফোরক বা কিছু আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১০

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১১

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১২

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৩

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৪

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৫

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৬

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

১৭

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

১৮

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

১৯

বিশ্বকাপে কে জিততে যাচ্ছেন গোল্ডেন বুট?

২০
X