কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ০৩:০২ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

মাছ ধরার নৌকায় সাবমেরিনের ধাক্কা

ভারতীয় সাবমেরিন। পুরোনো ছবি
ভারতীয় সাবমেরিন। পুরোনো ছবি

মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় নৌবাহিনীর একটি সাবমেরিনের ধাক্কা লেগেছে। এ ঘটনায় দুই জেলে নিখোঁজ রয়েছেন। শুক্রবার (২২ নভেম্বর) ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গোয়া উপকূলের কাছে এ সংঘর্ষ হয়। নৌকাটিও ভারতীয় জেলেদের। তাতে ১৩ জেলে ছিলেন।

সংঘর্ষের পর সাগর থেকে ১১ জনকে উদ্ধার করা হয়েছে। বাকি দুজন এখনো নিখোঁজ। তাদের উদ্ধারে ভারতীয় নৌবাহিনী ব্যাপক অনুসন্ধান চালাচ্ছে। মোতায়েন করা হয়েছে ছয়টি জাহাজ ও বিমান।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গোয়া উপকূল থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে একটি স্কোর্পেন-শ্রেণির সাবমেরিনের সঙ্গে মার্থোমা নামক জাহাজটির সংঘর্ষ হয়। নিখোঁজ দুজনের অনুসন্ধান এবং উদ্ধার প্রচেষ্টা চলছে। মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার মুম্বাই এ কাজে সমন্বয় করছে।

উদ্ধার অভিযান ত্বরান্বিত করতে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীসহ কয়েকটি সংস্থা কাজ করছে। ব্যবহার করা হচ্ছে তাদের সরঞ্জামও । আশা করা হচ্ছে, দ্রুত তাদের খোঁজ মিলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপবাদ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন: একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১০

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১১

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১২

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৩

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৪

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৬

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৭

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৮

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৯

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

২০
X