কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ১১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

আদানির বিদ্যুৎ আমদানি বাংলাদেশে এক তৃতীয়াংশ কমেছে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের আদানি মালিকানাধীন পাওয়ার প্লান্ট থেকে বাংলাদেশের বিদ্যুৎ আমদানি এক তৃতীয়াংশ কমেছে। ভারত সরকারের একটি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ঝাড়খণ্ডের ১,৬০০ মেগাওয়াট ক্ষমতার গড্ডা বিদ্যুৎ কেন্দ্র থেকে গত নভেম্বর মাসে এক তৃতীয়াংশ কম বিদ্যুৎ সরবরাহ হয়েছে বাংলাদেশে।

খবরে বলা হয়, গত মাসে হঠাৎ করে বাংলাদেশে সরবরাহ কমিয়ে দেয় আদানি গ্রুপ। কারণ হিসেবে বকেয়া সংক্রান্ত বিরোধের কথা উল্লেখ করা হয়।

প্রতি ইউনিট বিদ্যুতের জন্যে আদানিকে প্রায় ১৫ টাকা পরিশোধ করতে হয়। আদানি পাওয়ারের গোড্ডা প্ল্যান্ট, যা বাংলাদেশে তার উৎপাদিত বিদ্যুৎ রপ্তানির জন্যে চুক্তি করেছিল। গত আগস্টে হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার আগে বারো মাসে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ চাহিদার প্রায় ৯% আদানির কাছ থেকে আমদানি হচ্ছিল।

খবরে বলা হয়, আদানির সরবরাহ করা বিদ্যুতের মূল্য অন্যান্য বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর তুলনায় সর্বোচ্চ। বাংলাদেশ বর্তমানে বৈদেশিক মুদ্রার ঘাটতির কারণে আদানিকে বিদ্যুৎ সরবরাহ মূল্যে ছাড় দেওয়ার অনুরোধ জানিয়েছে।

শীতকালীন মৌসুমে বিদ্যুৎ চাহিদা কমলেও বাংলাদেশের বার্ষিক বিদ্যুৎ চাহিদা প্রায় ৫ দশমিক ৬ শতাংশ বেড়েছে। আদানির বিদ্যুৎ সরবরাহে ঘাটতির কারণে বাংলাদেশ জ্বালানি তেলচালিত বিদ্যুৎ কেন্দ্রে নির্ভরতা বাড়িয়েছে।

নভেম্বর মাসে জ্বালানি তেলচালিত বিদ্যুৎ উৎপাদন ৪৭ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রাকৃতিক গ্যাসচালিত বিদ্যুৎ উৎপাদনও টানা পাঁচ মাসের হ্রাস শেষে ১০ শতাংশের বেশি বেড়েছে। তবে কয়লাচালিত বিদ্যুৎ উৎপাদন টানা তৃতীয় মাসে হ্রাস পেয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

১০

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

১১

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

১২

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

১৩

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

১৪

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

১৫

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

১৬

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

১৭

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

১৮

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

১৯

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X