কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০১:৩১ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

নেতার সঙ্গে অন্তরঙ্গ ছবি ভাইরাল, নেত্রীর আত্মহত্যা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের আসামে ক্ষমতাসীন বিজেপির এক নেতার সঙ্গে অন্তরঙ্গ ছবি ভাইরাল হওয়ায় দলেরই এক নেত্রী আত্মহত্যা করেছেন। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। খবর এনডিটিভির।

গতকাল শনিবার (১২ আগস্ট) আসাম রাজ্য বিজেপি এক অফিস আদেশের মাধ্যমে দলের প্রাথমিক সদস্যপদ থেকে ওই নেতাকে বহিষ্কার করা হয়।

খবরে বলা হয়েছে, আসামের রাজধানী গুয়াহাটির নিজ বাড়িতে গত শুক্রবার আত্মহত্যা করেন বিজেপির সহযোগী সংগঠন বিজেপি কিষান মোর্চার ওই নেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই নেত্রী এবং বিজেপির ওই নেতার অন্তরঙ্গ ছবি ভাইরাল হওয়ার পর আত্মহত্যা করেন তিনি। বিস্তারিত জানতে এরই মধ্যে তদন্ত শুরু করেছে আসাম পুলিশ।

এদিকে মহারাষ্ট্রের নাগপুরের বিজেপি নেত্রী সানা খান নিখোঁজ হওয়ার ১০ দিন পর তার স্বামী অমিত সাহুকে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্যর জবলপুরে সানা খানকে হত্যার অভিযোগে গত শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সানা খান নাগপুরের বাসিন্দা এবং বিজেপি সংখ্যালঘু সেলের সদস্য। জবলপুরে যাওয়ার পর তিনি নিখোঁজ হয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১০

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১১

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১২

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৩

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৪

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৫

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৬

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৭

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

১৮

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

১৯

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

২০
X