কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

রেকর্ড ভেঙে ভারতীয় রুপির দাম সর্বকালের সর্বনিম্নে

ভারতীয় রুপি। ছবি : সংগৃহীত
ভারতীয় রুপি। ছবি : সংগৃহীত

ভারতীয় মুদ্রা রুপির দরপতন চলছেই। আগের রেকর্ড ছাড়িয়ে ভারতীয় রুপির দাম সর্বকালের সর্বনিম্নে নেমেছে। ডলারের বিপরীতে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এক রুপির দর রেকর্ড সর্বনিম্ন ৮৫ দশমিক শূন্য ৬-তে নেমে যায়।

দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরের শুরু থেকে ভারতীয় রুপির দরপতন চলছে। একের পর এক রেকর্ড ভাঙছে রুপির দর। মঙ্গলবার ডলারের বিপরীতে রুপির দর ছিল ৮৪ দশমিক ৯০। বুধবার রুপির মূল্য ছিল ৮৪ দশমিক ৯৫। দিনের মাঝামাঝি যা ৮৪ দশমিক ৯৬ রুপিতে পৌঁছে। বৃহস্পতিবার সব রেকর্ড ভেঙে তা ডলার প্রতি ৮৫ ছাড়ায়।

এদিকে রুপির দরপতনে ভারতের সব ক্ষেত্রে প্রভাব পড়ছে। বিশেষ করে বৈদেশিক মুদ্রা লেনদেনের বাজারে অস্থিরতা বিরাজ করছে। তেমনি রুপির দরপতনে শেয়ারের পতনও অব্যাহত রয়েছে।

রুপির দরপতনে সাধারণ মানুষের দুর্ভোগও বেড়েছে। আমদানি-রপ্তানি থেকে শুরু করে বিদেশে শিক্ষার্থীদের পড়াশোনা, সব ক্ষেত্রেই বাড়তি খরচ করতে হচ্ছে। ফলে সাধারণ গ্রাহকদেরও এর মাসুল দিতে হচ্ছে।

খালিজ টাইমসের এক প্রতিবেদনে এর কারণ খোঁজা হয়েছে। বলা হয়েছে, মূলত সোনার রেকর্ড আমদানি বেড়ে যাওয়া এবং রপ্তানিকৃত পণ্যের পরিমাণ কমে যাওয়ার কারণে এমনটি হয়েছে।

অপরদিকে অন্যান্য সংবাদমাধ্যমে এর কারণ অনুসন্ধানে বলা হয়েছে, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বরে প্রবৃদ্ধি ৬ শতাংশের বেশি হওয়ার বিষয়ে আগে থেকেই পূর্বাভাস ছিল। তবে এ প্রবৃদ্ধি কমে পাঁচ দশমিক চার শতাংশে নেমেছে, যা গত ১৮ মাসের মধ্যে সর্বনিম্ন। প্রবৃদ্ধি কমায় তার প্রভাব পড়েছে রুপির দামেও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুন: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১০

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১১

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১২

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৩

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৪

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৬

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৭

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৮

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৯

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

২০
X