কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

গুজরাটের পোরবন্দরে বিধ্বস্ত ভারতীয় কোস্টগার্ডের হেলিকপ্টার। ছবি : সংগৃহীত
গুজরাটের পোরবন্দরে বিধ্বস্ত ভারতীয় কোস্টগার্ডের হেলিকপ্টার। ছবি : সংগৃহীত

ভারতের গুজরাটের পোরবন্দরে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত তিনজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। রোববার (৫ জানুয়ারি) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

খবরে বলা হয়, ভারতীয় কোস্টগার্ড পরিচালিত অ্যাডভান্সড লাইট হেলিকপ্টারটি (এএলএইচ) প্রশিক্ষণের সময় দুর্ঘটনাকবলিত হয়। উড়ন্ত অবস্থায় হঠাৎ এটি মাটিতে ভেঙে পড়ে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পোরবন্দরে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ঘাঁটিতে নিয়মিত মহড়া চলছিল। মহড়ার অংশ হিসেবে ধ্রুব সিরিজের হেলিকপ্টারটি পরিচালনা করছিলেন ৩ জন ক্রু। সে সময়ই হঠাৎ হেলিকপ্টারটি ভেঙে পড়ে এবং এতে আগুন ধরে যায়। তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।

পোরবন্দরের পুলিশ সুপার ভগীরথসিংহ জানান, হেলিকপ্টারটি মাটিতে পড়ার পরপরই তিনজন ক্রু সদস্যকে হেলিকপ্টার থেকে বের করে আনা হয় এবং গুরুতর দগ্ধ অবস্থায় পোরবন্দরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে তাদের তিনজনেরই মৃত্যু হয়।

২০০২ সাল থেকে ধ্রুব সিরিজের এই অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার পরিচালনা করছে ভারতীয় সামরিক বাহিনী। এটি একটি টুইন-ইঞ্জিন ইউটিলিটি হেলিকপ্টার। হেলিকপ্টারটি তৈরি করেছে ভারতের নিজস্ব সামরিক সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL)।

ভারতীয় নৌবাহিনী, বিমানবাহিনী এবং সেনাবাহিনীর পাশাপাশি কোস্টগার্ডও এই সিরিজের হেলিকপ্টার পরিচালনা করে। এ মুহূর্তে ৩২৫টিরও বেশি এএলএইচ ধ্রুব হেলিকপ্টার সার্ভিসে রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে একাধিকবার দুর্ঘটনার শিকার হয়েছে এটি।

চার মাস আগে গত সেপ্টেম্বরে গুজরাটের পোরবন্দরের কাছে একটি এএলএইচ এমকে-২ হেলিকপ্টার আরব সাগরে বিধ্বস্ত হয়। ওই ঘটনায় হেলিকপ্টারের তিন ক্রু সদস্য নিখোঁজ হন। দীর্ঘ অনুসন্ধানের পর তাদের মৃতদেহ উদ্ধার হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১০

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১১

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১২

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৩

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৪

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৫

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৬

আবারও দেশে ভূমিকম্প

১৭

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৮

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৯

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

২০
X