কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ০১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর

এর আগেও বাংলাদেশ নিয়ে চরম কটাক্ষ করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ছবি : সংগৃহীত
এর আগেও বাংলাদেশ নিয়ে চরম কটাক্ষ করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা এবং বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী আবারও বাংলাদেশকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন।

রোববার (১২ জানুয়ারি) কলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশকে জবাব দিতে আমাদের ৫-৭টি ড্রোনই যথেষ্ট। এতে তাদের অবস্থা ওসামা বিন লাদেনের চেয়েও খারাপ হবে। খবর এবিপি আনন্দ।

শুভেন্দু অধিকারী দাবি করেন, বাংলাদেশের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের বালুরঘাট সীমান্তে ট্যাংক মোতায়েন করা হয়েছে। তবে তিনি একে গুরুত্ব না দিয়ে বলেন, এখন আর ট্যাংক বা বন্দুক দিয়ে যুদ্ধ হয় না। ভারত এখন ড্রোন প্রযুক্তিতে অনেক উন্নত।

তিনি আরও বলেন, ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম সামরিক শক্তি এবং অত্যন্ত দায়িত্বশীল। আমরা দুর্বল দেশকে আক্রমণ করি না।

সমন্বয়কদের নাবালক মন্তব্য

বাংলাদেশের কিছু ছাত্র আন্দোলনকারীর বক্তব্যকে ‘নাবালক মন্তব্য’ উল্লেখ করে শুভেন্দু বলেন, তারা জানে না আমাদের সেনাবাহিনী বা বিএসএফ পাঠানোর প্রয়োজন হবে না। আমরা এখন ড্রোনেই সবকিছু সেরে নিতে পারি।

শুভেন্দু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের পশ্চিমবঙ্গে আশ্রয়ের প্রসঙ্গও তোলেন। তিনি বলেন, হত্যাকারীরা পশ্চিমবঙ্গে অনেক বছর ধরে লুকিয়ে ছিল। একজন হোমিওপ্যাথি ডাক্তার সেজে ঠাকুরনগরে ছিল এবং সেখানেই মারা যায়। আরেকজন ইংরেজির শিক্ষক সেজে পার্ক সার্কাসে লুকিয়ে ছিল, যাকে পরে তুলে নিয়ে গিয়ে বাংলাদেশে ফাঁসির দণ্ড দেওয়া হয়।

পশ্চিমবঙ্গের কারাগার নিয়ে শুভেন্দু কটাক্ষ করেন। তিনি বলেন, এখানকার কারাগারগুলো আসলে ফাইভ স্টার হোটেলের মতো। এখানে জঙ্গিরা মোবাইল ফোন ব্যবহার করে, গাঁজা সেবন করে এবং টাকার বিনিময়ে সবকিছু সম্ভব। কারাগারে কোনো জ্যামার নেই। তাই রাজ্যে রাষ্ট্রবাদী সরকার দরকার, যারা জঙ্গিবাদ এবং মৌলবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

শুভেন্দুর এই মন্তব্য নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। প্রতিবেশী দেশের প্রতি এমন আক্রমণাত্মক বক্তব্য কী ধরনের প্রভাব ফেলবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় ‘প্যাচ’, নেপথ্যে কী?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১০

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১১

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১২

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৩

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৪

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৫

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৬

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৭

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৮

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৯

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

২০
X