কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ০৫:৫১ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-ভারত পরিস্থিতি নিয়ে যা বললেন ভারতের সেনাপ্রধান

ভারতের সেনাপ্রধান
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ছবি : সংগৃহীত

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশ-ভারত সম্পর্কে কোনো সমস্যা নেই, এমনকি ব্যক্তিগতভাবেও কোনো পক্ষ থেকে কোনো দুর্বলতা নেই। আমাদের মনে রাখতে হবে- দিল্লি এবং ঢাকা একে অপরের প্রতিবেশী। দুই দেশই একে অপরের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। সেই পরিস্থিতিতে কোনো বৈরিতা প্রদর্শন করা হলে তাতে কোনো পক্ষেরই লাভ হবে না।

আজ সোমবার (১৩ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন তিনি। ভারতের ‘সশস্ত্র বাহিনী দিবস’কে সামনে রেখে এ বৈঠকের আয়োজন করা হয়। এ সময় তিনি ভারতের সঙ্গে পাকিস্তান, চীন ও বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে নানা প্রশ্নের জবাব দেন।

তিনি বাংলাদেশ সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্যকে উদ্ধৃত করে বলেন, ‘তিনি বলেছেন, ভারত আমাদের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং আমরা এর বিপরীত। কিন্তু আমি বলতে চাই, বাংলাদেশও ভারতের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। আমরা প্রতিবেশী। আমাদের একইসঙ্গে থাকতে হবে এবং একে অপরকে বুঝতে হবে। আমাদের মধ্যে বৈরিতা কোনো পক্ষের স্বার্থের জন্যই ভালো হবে না।’

ভারতীয় সেনাপ্রধান জানান, বাংলাদেশে যখন রাজনৈতিক পটপরিবর্তন হয়েছিল, তখনো প্রতিবেশী দেশের সেনাপ্রধানের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ ছিল। ভিডিও কনফারেন্সের মাধ্যমেও কথা হয়েছিল। বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তন হলেও সামরিক ক্ষেত্রে দু’পক্ষের মধ্যে যে সমন্বয় ছিল, তা সে রকমই আছে।

জেনারেল দ্বিবেদী বলেন, তবে বাংলাদেশ এবং ভারতীয় সেনাদের মধ্যে একমাত্র যে যৌথ মহড়া হতো, সেটা বর্তমান পরিস্থিতিতে কিছুটা সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে। যখন পরিস্থিতির উন্নতি হবে, তখন সেই যৌথ মহড়া চালানো হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বভার গ্রহণের পর এখনো পর্যন্ত কোনো পক্ষ থেকে কোনো রকম বিরূপ পদক্ষেপ নেয়া হয়নি।

ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশকে নিয়ে যে সময় এ মন্তব্য করেছেন, তখন সীমান্তে বিএসএফ এবং বিজিবির মধ্যে কিছুটা সংঘাতের পরিবেশ তৈরি হয়েছে। বাংলাদেশ অভিযোগ করেছে, সীমান্তে এমন পাঁচটি নির্দিষ্ট স্থানে বেড়া নির্মাণের চেষ্টা করছে ভারত যা সীমান্ত কার্যক্রম নিয়ন্ত্রণকারী দ্বিপাক্ষিক চুক্তির লঙ্ঘন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১০

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১১

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১২

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৩

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৫

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৬

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৭

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৮

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৯

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X