কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ০১:৪৭ পিএম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০২:১১ পিএম
অনলাইন সংস্করণ
সাইফ আলী খানকে ছুরিকাঘাত

মোদিকে এক হাত নিলেন কেজরিওয়াল

নরেন্দ্র মোদি, সাইফ আলী খান ও অরবিন্দ কেজরিওয়াল । ছবি : সংগৃহীত
নরেন্দ্র মোদি, সাইফ আলী খান ও অরবিন্দ কেজরিওয়াল । ছবি : সংগৃহীত

সাইফ আলী খানকে নিজ বাড়িতে ছুরিকাঘাতের ঘটনায় নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকারকে এক হাত নিলেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক ভাষণে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। খবর ইন্ডিয়া টুডের।

গুজরাটের সবরমতী জেলেবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের কথা উল্লেখ করে আম আদমি পার্টি (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেন, গুজরাটের জেলে বসে থাকা একজন গ্যাংস্টার নির্ভীকভাবে কাজ করছে। মনে হচ্ছে তাকে সুরক্ষিত রাখা হচ্ছে।

গত বছর সালমান খানের বাসভবনে হামলা এবং মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী ও এনসিপি নেতা বাবা সিদ্দিকীর হত্যার সঙ্গে বিষ্ণোই গ্যাং জড়িত বলে অভিযুক্ত।

তিনি আরও বলেন এত বড় অভিনেতা, যিনি এত নিরাপদ জায়গায় থাকেন, তার বাড়িতেই আক্রমণ করা হচ্ছে। এটা উদ্বেগের বিষয়। এটি রাজ্য ও কেন্দ্রীয় সরকার সম্পর্কে প্রশ্ন তুলেছে। এর আগে সালমান খানের ওপর আক্রমণ করা হয়েছিল, বাবা সিদ্দিকীকে হত্যা করা হয়েছিল। সরকার যদি এত বড় সেলিব্রিটিদের নিরাপত্তা দিতে না পারে, তাহলে সাধারণ মানুষের কী হবে? ডাবল ইঞ্জিন সরকার না পারে সুশাসন, না পারে জনগণকে নিরাপত্তা দিতে।

এএপি প্রধান বলেন, নোংরা রাজনীতি বন্ধ করে জনগণকে নিরাপত্তা প্রদানের জন্য কাজ করতে আমি কেন্দ্রের কাছে আহ্বান জানাচ্ছি।

আগের দিন কেজরিওয়াল সাইফ আলী খানের ছুরিকাঘাতের বিষয়ে টুইট করেছেন। তিনি তাতে লেখেন, তিনি সাইফ আলী খানের ওপর হামলার কথা শুনে হতবাক হয়েছেন।

এদিকে বলিউড অভিনেতা সাইফ আলী খানকে ছুরিকাঘাতে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে ভারতের পুলিশ। তবে তিনি সাইফকে ছুরিকাঘাত করেছেন কি না বা সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাওয়া ব্যক্তিই কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যমটি জানায়, অভিনেতা সাইফ আলি খানকে তার মুম্বাইয়ের বাড়িতে ছুরিকাঘাতের একদিন পর সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ। প্রযুক্তিগত তথ্য এবং মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের পর পুলিশ বিচার-বিশ্লেষণ করে ওই ব্যক্তিকে আটক করে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, লোকটিকে বান্দ্রা থানায় নিয়ে আসা হচ্ছে। এ সময় তাকে বেশ বিধ্বস্ত লাগছিল। তার সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। ছুরিকাঘাত-অনুপ্রবেশের মামলায় পুলিশ এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে গ্রেপ্তার দেখায়নি।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১০

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১২

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

১৪

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

১৫

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১৬

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১৭

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১৮

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১৯

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

২০
X