কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৮ এএম
অনলাইন সংস্করণ
দিল্লিতে চলছে ভোট গণনা

এগিয়ে বিজেপি, ভরাডুবির শঙ্কায় কেজরিওয়াল

মোদি ও কেজরিওয়াল। ছবি : সংগৃহীত
মোদি ও কেজরিওয়াল। ছবি : সংগৃহীত

ভারতের দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এ কাজ শুরু করেন। প্রথমে চলছে পোস্টাল ব্যালটের গণনা। সন্ধ্যা ৬টা পর্যন্ত গণনা চলবে। এরপর জানা যাবে কার হাতে যাচ্ছে দিল্লির বিধানসভার নিয়ন্ত্রণ।

সকাল সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এগিয়ে রয়েছে। হিন্দুস্তান টাইমসের তথ্য বলছে, বিজেপির প্রার্থীরা ৪০ আসনে এগিয়ে রয়েছেন। অপরদিকে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি (আপ) ২৬টি আসনে জয়ের পথে। ৭০ আসনবিশিষ্ট বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ৩৬টি আসন।

এ পরিস্থিতিতে দিল্লির দীর্ঘদিনের নিয়ন্ত্রণ হারানোর দুশ্চিন্তায় আম আদমি পার্টি। তবে তারা এখনও আশা ছাড়ছেন না। দিল্লিতে জয় নিয়ে আত্মবিশ্বাসী বর্তমান মুখ্যমন্ত্রী আতিশী। শনিবার সকালে তিনি বলেন, ‘এটা কোনো সাধারণ ভোট নয়। এটা শুভ এবং অশুভের লড়াই। আমি নিশ্চিত, দিল্লির মানুষ শুভর সঙ্গে থাকবেন। কেজরিওয়াল চতুর্থ বারের জন্য় মুখ্যমন্ত্রী হবেন।’

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে সব আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। পরে বুথফেরত জরিপে পিপলস পালস নামে একটি সংস্থা জানিয়েছে, নির্বাচনে ৭০টির মধ্যে ৫১ থেকে ৬০টি আসন পাবে বিজেপি। আর অরবিন্দ কেজরিওয়ালের ক্ষমতাসীন দল আম আদমি পার্টি (এএপি) ১০ থেকে ১৯টি আসন পেতে পারে। অন্যদিকে কোনো আসন পাবে না রাহুল গান্ধীর কংগ্রেস।

অথচ দিল্লিতে আম আদমি পার্টির দাফট বরাবরই ছিল। গত বিধানসভা ভোটের ফলও আপের পাল্লা ছিল বেশ ভারী। ওই বার ৬২টি আসনে জয়ী হয়েছিল আপ। মাত্র ৮টি আসনে জয়ী হয় বিজেপি। কংগ্রেস কোনো বিজয় পায়নি। আপ ৫১ শতাংশ, বিজেপি ৩৯ শতাংশ এবং কংগ্রেস পায় প্রায় সোয়া চার শতাংশ ভোট।

অবশ্য এবার দুর্নীতির মামলায় গ্রেপ্তারের পর কেজরিওয়ালের দল নাস্তানাবুদ। এ সুযোগ কাজে লাগাতে চাইছে বিজেপি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১০

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১১

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১২

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৩

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৪

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১৫

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১৬

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১৭

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১৮

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

১৯

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

২০
X