কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ০৯:২৬ এএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০৯:২৭ এএম
অনলাইন সংস্করণ

ভারতে প্রকাশ্যে মুরগির মাংস বিক্রি নিয়ে আসছে নতুন সিদ্ধান্ত!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কলকাতায় ফুটপাত বা রাস্তার পাশে খোলা জায়গায় মুরগি কেটে মাংস বিক্রি বন্ধ করতে উদ্যোগ নিচ্ছে কলকাতা মিউনিসিপাল করপোরেশন (কেএমসি)। শহরের পরিবেশ সুরক্ষা এবং সামাজিক স্বাস্থ্য রক্ষার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এক পৌর কর্মকর্তা।

শুক্রবার (১৭ জানুয়ারি) কেএমসির মাসিক সভায় এই বিষয়টি উত্থাপন করেন বিজেপির প্রবীণ কাউন্সিলর মীনা দেবী পুরোহিত।

তিনি ডেপুটি মেয়র (স্বাস্থ্য) অতীন ঘোষের কাছে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান। তার ওয়ার্ডে মুরগির মাংসের দোকানগুলোর কারণে ফুটপাত দখল এবং অপরিচ্ছন্নতার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে ডেপুটি মেয়র অতীন ঘোষ জানিয়েছেন, শিগগিরই একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হবে, ফুটপাত বা খোলা জায়গায় মুরগি কাটা ও মাংস বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। শহরের রাস্তা ও পরিবেশ পরিষ্কার রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

এদিকে কেএমসির এক কর্মকর্তা জানিয়েছেন, ফুটপাতে অস্থায়ী দোকানে মুরগি কেটে মাংস বিক্রির কারণে শহরে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে। রক্ত ছড়িয়ে থাকা এবং মাংস কাটার দৃশ্য শহরের সৌন্দর্য নষ্ট করছে এবং বাসিন্দাদের জন্য এটি মানসিক অস্বস্তির কারণ হচ্ছে।

এ ছাড়াও কেএমসি স্পষ্ট করেছে, ঘেরা জায়গায় বা নির্দিষ্ট নিয়ম মেনে মুরগির মাংস বিক্রিতে কোনো আপত্তি নেই। তবে খোলা জায়গায় মাংস কাটার প্রথা বন্ধ করতে হবে। পৌর কর্তৃপক্ষ আশা করছে, এই সিদ্ধান্ত শহরের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দৃশ্যদূষণ কমাবে।

শহরের ভারসাম্য রক্ষার জন্য কেএমসির এই উদ্যোগ প্রশংসনীয় বলে মনে করছেন অনেকেই। তবে ব্যবসায়ীদের মধ্যে এই নির্দেশ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

সূত্র : আনন্দবাজার অনলাইন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

১০

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

১১

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

১২

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

১৩

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

১৪

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১৫

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১৬

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১৭

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১৮

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১৯

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

২০
X