কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ০২:৩১ এএম
অনলাইন সংস্করণ

ভূমি-কৃষি সংস্কার ও পরিবেশ সুরক্ষা কমিশন গঠনের দাবি

জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত
জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত

জাতীয় ভূমি ও কৃষি সংস্কার এবং পরিবেশ সুরক্ষা কমিশন গঠনের দাবি জানিয়েছে ১৩ সংগঠন। রোববার (২০ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

‘সার্বিক ভূমি ও কৃষি সংস্কারের নাগরিক প্রস্তাবনা’ শীর্ষক সংবাদ সম্মেলনটি যৌথভাবে আয়োজন করে এএলআরডি, নিজেরা করি, টিআই-বি, বেলা, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন, ব্লাস্ট, এইচডিআরসি, আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বারসিক, নাগরিক উদ্যোগ, বাংলাদেশ আদিবাসী ফোরাম, এবং কাপেং ফাউন্ডেশন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এএলআরডি এর নির্বাহী পরিচালক শামসুল হুদা। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের জন্য আশু করণীয় বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য প্রস্তাবনার মধ্যে আছে- একটি স্থায়ী জাতীয় ভূমি ও কৃষি সংস্কার এবং পরিবেশ সুরক্ষা কমিশন গঠন; সি এস রেকর্ডসহ নির্ভরযোগ্য রেকর্ড অনুযায়ী খাস জমি এবং নগরের অকৃষি খাস জমির পূর্ণাঙ্গ জেলা-উপজেলা, পৌর এলাকা ও মহানগর-ভিত্তিক তালিকা প্রণয়ন; অবিলম্বে খাস কৃষি জমি গ্রামীণ ভূমিহীন, প্রান্তিক কৃষক, কৃষিজীবী দলিত, সমতলের আদি জাতিগোষ্ঠীর ভূমিহীনদের মধ্যে নারী-পুরুষ নির্বিশেষে বণ্টনের নির্দেশনা জারি করা; নারীদের ক্ষেত্রে সক্ষমপুত্র সন্তান থাকার অবৈধ, বৈষম্যমূলক বিধানটি অবিলম্বে বাতিল করা; কৃষি জমি সুরক্ষা আইন অবিলম্বে অধ্যাদেশ আকারে জারি করা এবং কৃষি জমি সুরক্ষার কঠোর সুব্যবস্থা নিশ্চিত করা; ভূমি জোনিং ব্যবস্থা সুচারু রূপে সম্পন্ন করে নগরায়ন, শিল্পায়ন, আবাসন এবং অন্যান্য প্রয়োজনে নিরিখে অকৃষি জমি শনাক্ত করা এবং একই সঙ্গে দুই/তিন ফসলা কৃষি জমিতে যে কোন সরকারি, বেসরকারি প্রকল্প না করা এবং থাকলে তা বাতিল করা, কৃষি জমিতে আবাসন কিংবা ইটের ভাটা অবিলম্বে উচ্ছেদ করা।

এএলআরডি এর চেয়ারপারসন খুশী কবির বলেন, আমরা অন্তর্বর্তী সরকারের কাছে এর আগেও কমিশন গঠনের দাবি জানিয়েছিলাম। কিন্তু সরকার সেই আবেদনে সাড়া দিয়ে কোনো পদক্ষেপই নেয়নি। আমরা আগামী এক মাসের মধ্যে সংস্কার বিষয়ক একটি রিপোর্ট সরকারের কাছে জমা দেব।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিন্দ্র কুমার নাথ, নাগরিক উদ্যোগের পরিচালক জাকির হোসেন, বেলা পরিচালক তাসনিম ইসলাম, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট সাইদুর রহমান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X