কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বাড়িতে ঢুকে সাংবাদিককে গুলি করে হত্যা

সাংবাদিক বিমল যাদব।  ছবি : সংগৃহীত
সাংবাদিক বিমল যাদব। ছবি : সংগৃহীত

বাড়িতে ঢুকে এক সাংবাদিককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের বিহারে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। খবর এনডিটিভির।

শুক্রবার (১৮ আগস্ট) সকালের দিকে আড়ারিয়া জেলার রানীগঞ্জ বাজার এলাকায় তার বাড়িতে হামলা চালায় কয়েক দুর্বৃত্ত। এ সময় তাকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় দুর্বৃত্তরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সাংবাদিকের। প্রতিবেদনে বলা হয়, সকালে বাড়ি থেকে কাজের উদ্দেশে বেরিয়েছিলেন সাংবাদিক বিমল যাদব। সেই সময় চার দুর্বৃত্ত তার বাড়িতে হাজির হয়। এরপরই বিমলকে লক্ষ্য করে গুলি চালায়। তিনি স্থানীয় একটি হিন্দি দৈনিক পত্রিকার সাথে যুক্ত ছিলেন। বিহারে এর আগেও সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে।

দুই বছর আগেই বিমলের ছোট ভাই শশীভূষণ যাদব ওরফে গাব্বু যাদবকেও ঠিক একইভাবে খুন করেছিল দুর্বৃত্তরা। ওই ঘটনার মূল প্রত্যক্ষদর্শী ছিলেন বিমল। স্বাভাবিকভাবেই তাকে সরিয়ে দেওয়াই ছিল দুর্বৃত্তদের মূল টার্গেট।

এদিকে, সাংবাদিক হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে ‘আড়ারিয়া ডিস্ট্রিক্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে’র সভাপতি অমরেন্দ্র সিং বলেন, ‘সকালে যেভাবে একজন সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে তা খুবই মর্মান্তিক এবং এই ঘটনায় পুলিশি ব্যবস্থার কঙ্কাল চেহারা সামনে বেরিয়ে এসেছে। সম্প্রতি বেশ কয়েকবার ওই সাংবাদিককে হুমকিও দেওয়া হয়েছিল। এই বিষয়টি পুলিশকে জানানো হয়েছিল।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১০

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১১

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১২

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১৩

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১৪

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৫

‘মেসি ঈশ্বরের উপহার’

১৬

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১৭

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৮

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

১৯

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০
X