কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০৯:৪৯ এএম
অনলাইন সংস্করণ

বোরখা পরে টয়লেটে নারীদের ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার

মোবাইলে গোপনে ভিডিওধারণ। ছবি : সংগৃহীত
মোবাইলে গোপনে ভিডিওধারণ। ছবি : সংগৃহীত

ভারতের কেরালায় বোরখা পরে নারীদের টয়লেটের ভিডিও ধারণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ আগস্ট) রাজ্যের কোচির লুলু শপিংমলে তিনি ভিডিও ধারণ করছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর পরপরই পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, গ্রেপ্তার ওই যুবকের বয়স ২৩ বছর। তিনি বিটেক পাস করে একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় চাকরি করতেন। তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা হয়েছে। এ ছাড়া তাকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, বুধবার ওই যুবক বোরখা পরে নারীদের টয়লেটে প্রবেশ করেন। এরপর সেখানে একটি বাক্সে করে নিজের ফোনের ভিডিও ক্যামেরা চালু করে রাখেন। বাক্সটি টয়লেটের দরজায় রেখেছিলেন ওই যুবক।

নিরাপত্তারক্ষীদের বরাতে পুলিশ জানিয়েছে, ওই যুবককে শৌচাগারের বাইরে ঘোরাফেরা করতে দেখে সন্দে হয় নিরাপত্তারক্ষীদের। এর তারা পুলিশে খবর দেন। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে মোবাইলে ভিডিওধারণের কথা স্বীকার করেন ওই যুবক।

কেরালার কালামাসেরি থানার এক কর্মকর্তা জানান, যুবককে গ্রেপ্তারের পর তার মোবাইল ও বোরখা বাজেয়াপ্ত করা হয়েছে। এ ছাড়া তিনি আগেও এমন কাজ করছেন কি না, তার তদন্ত চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X