কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

কানাডায় গিয়ে নিখোঁজ ২০ হাজারের বেশি ভারতীয় শিক্ষার্থী!

কানাডার পতাকার সঙ্গে শিক্ষার্থীদের গ্রাফিক্স। ছবি : সংগৃহীত
কানাডার পতাকার সঙ্গে শিক্ষার্থীদের গ্রাফিক্স। ছবি : সংগৃহীত

বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে অন্যান্য দেশের চেয়ে বেশ এগিয়ে কানাডা। দেশটিতে উন্নত জীবনের জন্য পাড়ি দেওয়ার স্বপ্ন দেখেন অনেক ভারতীয়। প্রতি বছর লাখ লাখ ভারতীয় উচ্চশিক্ষার জন্য কানাডায় পাড়ি দিয়ে থাকেন। তবে দেশটিতে গিয়ে ‘নিখোঁজ’ রয়েছেন ২০ হাজারের বেশি ভারতীয়।

সোমবার ( ১০ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের কেন্দ্রীয় সরকারের গত আগস্টের তথ্যমতে, দেশটিতে প্রায় ১০ লাখ ৩৫ হাজার ভারতীয় বিদেশে পড়ার পর ফিরে এসেছেন। এর মধ্যে কানাডাতেই কেবল চার লাখের বেশি। ২০১৩ সাল থেকে ২০২২ সালের মধ্যে কানাডায় পড়তে যাওয়া ভারতীয়ের সংখ্যা ২৬০ শতাংশ বেড়েছে।

গত বছরের পরিসংখ্যান অনুসারে, কানাডায় পড়তে যাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৪০ শতাংশ ভারতীয়। আর ২০২৩ সালের পরিসংখ্যনে এ সংখ্যা ৩৭ শতাংশ।

কানাডা ২০২৩ সালে স্টুডেন্ট ভিসা ১০ শতাংশ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, কানাডায় আসার পর প্রায় ২০ হাজার ভারতীয় শিক্ষার্থীর কোনো খোঁজ মেলেনি। তারা কোথায় আছে তার কোনো তথ্য কানাডা সরকারের কাছেও নেই।

কানাডার ইমিগ্রেশন নিউজ় জানিয়েছে, ইমিগ্রেশন, রিফিউজ়ি অ্যান্ড সিটিজ়েনশিপ কানাডার (আইআরসিসি) তথ্যমতে, তিন লাখ ৫৯ হাজার ৭৮১ ভারতীয় শিক্ষার্থীর মধ্যে ১৯ হাজার ৫৮২ জনের খোঁজ মেলেনি। পড়াশোনার জন্য কানাডায় গিয়ে তারা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হননি। এ ছাড়া অনেকে আইআরসিসি-কে না জানিয়েই কলেজ পরিবর্তন করেছেন। অনেকে আবার পড়াশোনার বদলে কাজে যোগ দিয়েছেন।

প্রতিবেদেন বলা হয়েছে, কানাডায় আসা শিক্ষার্থীদের আগে পুরো টিউশন ফি জমা দিতে হয় না। ফলে অনেকে পড়াশোনার নাম করে এসে কাজ করেন। এছাড়া অনেকে আবার আইআরসিসিকে না জানিয়েই কলেজ পরিবর্তন করেছেন। এজন্য কাজ করে একাধিক চক্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরিকোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১০

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১১

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১২

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৪

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৫

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৭

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৮

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৯

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

২০
X