কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৪ পিএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

আদানি থেকে শতভাগ বিদ্যুৎ চায় বাংলাদেশ

আদানির পাওয়ার। ছবি : সংগৃহীত
আদানির পাওয়ার। ছবি : সংগৃহীত

ভারতের ঝাড়খন্ডের আদানি পাওয়ার থেকে এক হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুতের পুরোটাই সরবরাহের অনুরোধ করেছে বাংলাদেশ। ২০১৭ সালে কোম্পানির সঙ্গে ২৫ বছরের চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশের এক কর্মকর্তা জানান, শীতকালীন চাহিদা কমে যাওয়া এবং অর্থপ্রদানের বিরোধের কারণে গত তিন মাস ধরে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমে এসেছিল। তবে এখন সক্ষমতার পুরোটাই সরবরাহ শুরুর জন্য অনুরোধ জানানো হয়েছে।

২০১৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে আদানি পাওয়ারের সাথে ২৫ বছরের চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির অধীনে আদানি পাওয়ার তাদের ঝাড়খণ্ডের বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করে আসছে। কেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট সক্ষমতার দুটি ইউনিট রয়েছে। কেন্দ্রটি কেবল বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩১ অক্টোবর থেকে আদানি পাওয়ার বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে। এ সময় অর্থনৈতিক সংকটে আদানির বিল প্রদানে জটিলতার মুখে পড়ে। ফলে ০১ নভেম্বর থেকে একটি ইউনিট বন্ধ হয়ে যায় এবং বিদ্যুৎকেন্দ্রটি সক্ষমতার ৮২ শতাংশ চালু রাখে। পরে বাংলাদেশ আদানিকে অর্ধেক বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার নির্দেশ দেয়।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) জানিয়েছে, আদানিকে মাসে ৮৫ মিলিয়ন ডলার প্রদান করে বকেয়া পরিশোধ করা হয়েছে। বর্তমানে দ্বিতীয় ইউনিট থেকে পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরুর জন্য আদানিকে অনুরোধ করেছে।

বিপিডিবির চেয়ারম্যান মো. রেজাউল করিম বলেন, আমাদের বর্তমান চাহিদা অনুযায়ী তারা দ্বিতীয় ইউনিট চালু করার পরিকল্পনা করেছিল, কিন্তু উচ্চ কম্পনের কারণে তা সম্ভব হয়নি।

তিনি বলেন, আমরা এখন মাসে ৮৫ মিলিয়ন ডলার প্রদান করছি এবং আরও বেশি পরিশোধের চেষ্টা করছি। আমাদের উদ্দেশ্য বকেয়া পরিমাণ কমিয়ে আনা। এখন আদানির সঙ্গে কোনো বড় সমস্যা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

সবার আগে নকআউটে কারা

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

১০

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

১১

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

১২

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১৩

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১৪

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১৫

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১৬

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৭

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৮

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৯

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

২০
X