রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১২:১৯ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

এই কৌশলে মাত্র ২ মিনিটেই ঘুমিয়ে পড়বেন যেভাবে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাতে বিছানায় শুয়ে এপাশ-ওপাশ করছেন, কিন্তু ঘুম আসছে না? ক্লান্তি থাকার পরও মাথা যেন থামতেই চায় না? ঘড়ির কাঁটা এগিয়ে যাচ্ছে, আর আপনি শুধু ঘুমানোর চেষ্টা করেই যাচ্ছেন?

ঘুম না আসার এমন অভিজ্ঞতা অনেকেরই আছে। মাঝেমধ্যে হলে চিন্তার কিছু নেই, তবে যদি এটা রোজকার সমস্যা হয়ে দাঁড়ায়, তাহলে সেটি শরীর ও মনের ওপর প্রভাব ফেলে।

ভাগ্য ভালো, এমন এক সহজ কৌশল আছে যেটা নিয়ম করে চর্চা করলে মাত্র দুই মিনিটেই ঘুমিয়ে পড়া সম্ভব! চলুন, জেনে নিই সেই বিখ্যাত পদ্ধতিটি, যা একসময় মার্কিন সৈন্যদের ঘুমের জন্য ব্যবহার করা হতো।

ঘুম আমাদের শরীর ও মনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিয়মিত ৭–৮ ঘণ্টা ঘুম:

- মন ঠান্ডা রাখে

- শরীরকে শক্তি জোগায়

- হরমোন ঠিক রাখে

- ওজন কমাতেও সাহায্য করে

আরও পড়ুন : ভালো ঘুমের জন্য ৬ ব্যায়াম

আরও পড়ুন : ঘুমের মধ্যে ঘামছেন, ক্যানসারের লক্ষণ নয়তো

ভালো খবর হলো— এমন একটি সহজ কৌশল রয়েছে, যা অনুসরণ করলে মাত্র ২ মিনিটেই ঘুমিয়ে পড়া সম্ভব!

কী এই কৌশল?

এই পদ্ধতিটি প্রথম ব্যবহার করে মার্কিন সেনাবাহিনী— যেন সৈন্যরা যে কোনো পরিস্থিতিতে দ্রুত ঘুমাতে পারে।

১৯৮১ সালে প্রকাশিত Relax and Win: Championship Performance নামের এক বইয়ে এর উল্লেখ পাওয়া যায়। পরবর্তীতে ফিটনেস কোচ জাস্টিন অগাস্টিন এটি জনপ্রিয় করে তোলেন। তিনি জানান, এই কৌশল অনুশীলন করলে ৯৬% মানুষ মাত্র ২ মিনিটেই ঘুমিয়ে পড়ে!

কীভাবে করবেন? ধাপে ধাপে জেনে নিন:

১. পুরো শরীর রিল্যাক্স করুন

বিছানায় শুয়ে হাত-পা ছড়িয়ে দিন।

কপাল, চোখ, মুখ, গাল, চোয়াল— সব ঢিলে করুন।

মুখে কোনো চাপ রাখবেন না, শুধু শ্বাস-প্রশ্বাসে মন দিন।

২. কাঁধ ও বাহু শিথিল করুন

কাঁধের টেনশন একেবারে ঝেড়ে ফেলুন।

আপনার হাত, আঙুল, বাহু আলগা করে দিন।

কল্পনা করুন— গা দিয়ে একধরনের উষ্ণ প্রশান্তি নেমে আসছে।

৩. শ্বাস-প্রশ্বাস মন্থর করুন

ধীরে লম্বা করে শ্বাস নিন এবং ছাড়ুন।

এবার পেট, উরু, হাঁটু ও পা— প্রতিটা অংশ ঢিলে করে দিন।

ভাবুন যেন প্রশান্তির ঢেউ আপনার পুরো শরীরে ছড়িয়ে পড়ছে।

৪. মনকে চিন্তামুক্ত করুন

জাস্টিন অগাস্টিন দুইটি শান্ত ছবি ভাবার পরামর্শ দেন:

- আপনি একটি হ্রদের মাঝে ক্যানোতে শুয়ে আছেন। চারদিকে নিস্তব্ধতা আর ওপরে নীল আকাশ।

- অথবা আপনি একদম অন্ধকার, নরম কালো মখমলের হ্যামকে আরামে শুয়ে আছেন।

আরও পড়ুন : ঘুম থেকে উঠে এই ৫ কাজে ওজন কমবে দ্রুত

আরও পড়ুন : ঘুম থেকে উঠে যে ৭ অভ্যাস সবার মেনে চলা উচিত

যদি মন অন্যদিকে চলে যেতে চায়, বারবার নিজেকে বলুন- ভাববো না... মনে করব না...

এটি ১০ সেকেন্ডের মতো বারবার বলুন।

কত দিনে কাজ করবে?

এই কৌশল আয়ত্তে আনতে কিছু সময় লাগে। প্রতিদিন রাতে অন্তত ৬ সপ্তাহ অনুশীলন করলে আপনি নিজেই বুঝতে পারবেন পার্থক্য।

কালবেলা/বিএনএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১০

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১১

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

১২

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

১৩

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

১৪

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

১৫

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

১৬

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

১৭

কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

১৮

আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

১৯

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

২০
X