স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১২:৪৪ এএম
আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০৮:১২ এএম
অনলাইন সংস্করণ

আইপিএলে ভালো করলেও ভারত দলে জায়গা নিশ্চিত নয়

বিসিসিআই লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিসিসিআই লোগো। গ্রাফিক্স : কালবেলা

এশিয়া কাপের জন্য ভারতীয় টি-টোয়েন্টি দলের নির্বাচনে এবার স্পষ্ট বার্তা—আইপিএলে ঝলক দেখালেই জায়গা মিলবে না জাতীয় দলে। এশিয়া কাপের জন্য ঘোষিত দলে নির্বাচকরা ভরসা রেখেছেন সেই মূল দলটির ওপর, যারা ২০২৪ বিশ্বকাপের পর থেকে ২০ ম্যাচে ১৬টি জয় এনে দিয়েছে।

এবারের দলে সবচেয়ে আলোচিত বাদ পড়া নাম শ্রেয়াস আইয়ার। আইপিএলে পাঞ্জাব কিংসকে নেতৃত্ব দিয়ে তিনি দলকে তুলেছিলেন ফাইনালে, করেছিলেন ৬০৩ রান—গড় ৫০ ছাড়ানো, স্ট্রাইক রেট ১৭৫-এর ওপরে। তবু জায়গা হলো না ২০ সদস্যের তালিকাতেও। বিষয়টি মেনে নিতে পারেননি ভারতীয় দলের সহকারী কোচ অভিষেক নায়ার, ‘আমি বুঝতেই পারছি না, কীভাবে শ্রেয়াস আইয়ারকে দলে রাখা হলো না। অন্তত ২০ জনের দলে জায়গা পাওয়া তো উচিত ছিল।’

প্রধান নির্বাচক অজিত আগারকার অবশ্য যুক্তি দিয়েছেন, ‘এখানে কাউকে দোষ দেওয়ার কিছু নেই। আমরা কেবল ১৫ জনকেই নিতে পারি। দুর্ভাগ্যজনকভাবে শ্রেয়াসকে এখন অপেক্ষা করতে হবে।’

শুধু আইয়ার নন, বাদ পড়েছেন আরও কয়েকজন আলোচিত পারফর্মার। আইপিএলের সর্বোচ্চ রানসংগ্রাহক সাই সুদর্শন (৭৫৯ রান) নেই মূল দলে, সর্বোচ্চ উইকেটশিকার প্রসিদ্ধ কৃষ্ণ (২৫ উইকেট) আছেন কেবল রিজার্ভে। বিশ্বকাপজয়ী যশস্বী জয়সওয়ালও (৫৫৯ রান) রাখা হয়েছে রিজার্ভ দলে। নির্বাচকরা এখানে ভরসা রেখেছেন শুভমান গিলের ওপর।

আগারকারের ভাষায়, ‘যশস্বীর জন্য সত্যিই দুর্ভাগ্যজনক। তবে অভিষেক শর্মা যেভাবে ধারাবাহিকভাবে পারফর্ম করছে এবং কিছুটা বোলিং অপশনও দিচ্ছে, তাতে দলে তার জায়গা প্রাপ্য।’

এদিকে, ইনজুরি-ঝুঁকি থাকা সত্ত্বেও নির্বাচকেরা পূর্ণ সমর্থন জানিয়েছেন জাসপ্রিত বুমরাহকে। ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে তিনি পরিকল্পনা অনুযায়ী খেলেছিলেন তিনটি টেস্ট। তাতে সমালোচনা ওঠে, বুমরাহ নাকি ইচ্ছেমতো ম্যাচ বেছে নিচ্ছেন।

কিন্তু আগারকার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘বুমরাহ অনন্য ও বিশেষ। গত কয়েক বছরে চোট পেয়েছেন, তাই ওকে বাড়তি যত্নে রাখা হচ্ছে। আমরা চাই বড় ম্যাচগুলোতে সে যেন সবসময় উপস্থিত থাকে। এটা আগামী ছয় মাসেও বদলাবে না।

অর্থাৎ আইপিএল ফর্ম যতই ঝলমলে হোক, নির্বাচকরা আপাতত ভরসা রাখছেন পরীক্ষিত কাঠামোতে। আর অপেক্ষায় থাকতে হচ্ছে নতুনদের, যারা দোরগোড়ায় দাঁড়িয়ে সুযোগের খোঁজে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১০

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১১

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১২

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৩

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৪

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৫

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৬

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৭

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৮

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৯

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

২০
X