কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০৯:০৬ এএম
অনলাইন সংস্করণ

ইরান থেকে বিতাড়িত আফগানদের দুর্ভাগ্য পিছু ছাড়ল না, নিহত ৭১

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ইরান থেকে বিতাড়িত হয়ে আফগানিস্তানে ফিরে আসা অভিবাসীদের বহনকারী একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় পড়েছে। পশ্চিম আফগানিস্তানে একটি ট্রাক ও একটি মোটরসাইকেলের সংঘর্ষে বাসটি দুমড়েমুচড়ে যায়। এতে ৭১ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) গভীর রাতে হেরাত প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। প্রাদেশিক সরকারের মুখপাত্র আহমাদুল্লাহ মুত্তাকি জানিয়েছেন, নিহতদের মধ্যে ১৭টি শিশু রয়েছে। খবর আলজাজিরার।

হেরাতের প্রাদেশিক সরকারের কর্মকর্তা ইউসুফ সায়েদি জানান, ইরান থেকে আসা বাসটি ইসলাম কালা সীমান্তক্রসিং পেরিয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলে যাচ্ছিল।

হেরাত প্রদেশের পুলিশ জানায়, অতিরিক্ত গতি ও চালকের অসাবধানতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। প্রকৃত ঘটনা জানতে তদন্ত চলছে। অভিযুক্তদেরে শনাক্ত করে শাস্তির আওতায় একাধিক দল কাজ করছে।

এ বাস দুর্ঘটনার এক দিন আগে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি ঘোষণা দেন, আগামী মাসের মধ্যে ইরান থেকে আরও আট লাখ মানুষকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। এর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক আফগান রয়েছেন।

ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে অভিবাসী আফগানদের বিরুদ্ধে মোসাদের এজেন্ট হয়ে কাজ করার অভিযোগ ওঠে। এতে ক্ষিপ্ত হয় ইরানিরা। দেশটিতে বসবাস করা আফগানদের অধিকাংশ অবৈধ। মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়ার পর তালেবান সরকারের দমন-পীড়ন থেকে বাঁচতে তারা সীমান্ত পাড়ি দিয়ে ইরানে আশ্রয় নিয়েছিলেন। ফলে বেশিরভাগের কাছে পাসপোর্টও না থাকায় ইরানের কোনো প্রশাসনিক সহায়তাও তারা পাচ্ছিলেন না। এ অবস্থাতেই মানবেতরভাবে শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করছিলেন তারা।

এদিকে দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর ঘটনাস্থলে উপস্থিত একজন এএফপি সাংবাদিক পোড়া বাস এবং অন্য দুটি গাড়ির ভাঙা অংশ দেখতে পান।

আফগানিস্তানে সড়ক দুর্ঘটনা প্রায় ঘটে। এর অন্যতম কারণ, কয়েক দশক ধরে সংঘাতের ফলে এবড়োখেবড়ো রাস্তাঘাট, মহাসড়কে বিপজ্জনক গাড়ি চালানো এবং আইনশৃঙ্খলা বাহিনীর সড়ক নিয়ন্ত্রণের অভাব।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১০

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১১

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১২

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৩

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৪

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৫

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৬

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৭

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৮

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১৯

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X