কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ১২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

আদানি ইস্যুতে ভারতের পার্লামেন্টে উত্তেজনা

ভারতের পার্লামেন্টে  এমপিরা। ছবি : সংগৃহীত
ভারতের পার্লামেন্টে এমপিরা। ছবি : সংগৃহীত

সম্প্রতি মার্কিন আদালতে অভিযুক্ত হয়েছেন ভারতের ধনকুবের গৌতম আদানি। এরপর একের পর এক তার জালিয়াতির খবর সামনে আসছে। এমনকি ভারতের পার্লামেন্টে এ ইস্যুতে উত্তেজনা ছড়িয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) পার্লামেন্টে আদানির দুর্নীতি মামলা নিয়ে আলোচনার প্রস্তাব দেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এরপরই পার্লামেন্টে হট্টগোল শুরু হয়। এ সময় এমপিরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তেজনা বাড়ার কারণে পার্লামেন্ট মুলতবি করা হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলো বিশেষ করে কংগ্রেস আদানির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্ক নিয়ে সমালোচনা করে আসছে। তাদের দাবি, বিশ্ব দরবারে আদানির জন্য ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে।

কংগ্রেস সভাপতি বলেন, পার্লামেন্ট কেন মুলতবি করা হয়েছে তা আমি জানি না। আমরা কেবল আদানি ইস্যু উপস্থাপন করেছিলাম। গোষ্ঠীটির বিরুদ্ধে ঘুষ ও জালিয়াতিসহ বিভিন্ন গুরুতর অভিযোগ রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ দিন আদানির বন্ডের দাম অনেকটাই কমে গেছে। কেননা বিনিয়োগকারী এবং ঋণদাতারা মামলার বিষয়ে উদ্বেগ জানিয়েছেন। মার্কিন আদালতের অভিযোগে বলা হয়েছে, ২০২৩ সালে তদন্ত সম্পর্কে জানার পরও ভারত জনগণকে মিথ্যা তথ্য দিয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আদানির বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলার ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্রে অর্থ সংগ্রহের জন্য তা গোপন করেছেন। মূলত ঘুষের মাধ্যমে নিজের দেশে বিশাল এক সৌরশক্তির প্রকল্পে বিনিয়োগকারীদের সঙ্গে আদানি প্রতারণা করেছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, আদানিসহ সাত অভিযুক্ত ব্যক্তি এ প্রকল্পের জন্য ভারতীয় কর্মকর্তাদের ঘুষ দিতে রাজি হয়েছিলেন। অভিযুক্তদের মধ্যে তার ভাতিজা সাগর আদানিও রয়েছেন। প্রকল্পটি থেকে তাদের ২০ বছরে ২০০ কোটি ডলার লাভের কথা ছিল। এর মাধ্যমে তারা ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করতে চলেছিলেন।

আদালতের নথির বরাতে রয়টার্স জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে গৌতম আদানি ও তার ভাতিজার বিরুদ্ধে বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। বিচারকরা এ পরোয়ানা বিদেশি আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর কাছে হস্তান্তরের পরিকল্পনা করছেন।

প্রকিউটররা জানিয়েছেন, আদানি ও আদানি গ্রিন এনার্জির আরেক নির্বাহী ও সাবেক সিইও ভিনিত জৈন দুর্নীতির বিষয়টি গোপন করেছেন। এরপর তারা ঋণদাতা ও বিনিয়োগকারীদের কাছ থেকে ৩০০ কোটি ডলারের বেশি ঋণ ও বন্ড সংগ্রহ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১০

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১১

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১২

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

১৩

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১৪

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১৫

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১৬

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৭

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৮

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৯

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

২০
X