কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

রিকশা চালিয়ে বিধানসভায় এমপি

বিধানসভায় রিকশা চালিয়ে যাচ্ছেন এক এমপি। ছবি : সংগৃহীত
বিধানসভায় রিকশা চালিয়ে যাচ্ছেন এক এমপি। ছবি : সংগৃহীত

রিকশা চালিয়ে বিধানসভায় অধিবেশনে যোগ দিয়েছেন এক এমপি। শুনতে অবাক লাগলেও বাস্তবে এমন ঘটনা ঘটেছে। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায় রিকশা চালিয়ে অধিবেশনে যোগ দিয়েছেন মনোরঞ্জন বেপারি নামের এক এমপি।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে কিড স্ট্রিটের এমএলএ হোস্টেল থেকে রিকশায় যাত্রা শুরু করেন মনোরঞ্জন। নিজেকে খেটে খাওয়া মানুষের প্রতিনিধি দাবি করে এভাবে বিধানসভায় যান তিনি।

ফেসবুকে এক পোস্টে তিনি জানান, আমি যখন ২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রার্থী হই গোটা বাংলাজুড়ে শ্রমিক কৃষক খেটে খাওয়া মানুষ উদ্বেল হয়ে স্লোগান তুলেছিল ‘রিকশা যাবে বিধানসভায়।’ বিধানসভার এ সদস্য বলেন, তারা সবাই জানত রিকশাচালক মনোরঞ্জন বেপারি খেটে খাওয়া মানুষের প্রতিনিধি। তার গোটা জীবনটাই খেটে খাওয়া মানুষের লড়াইয়ের পিছনে ব্যয়িত হয়েছে। তাই বলাগড়ের মানুষ উজাড় করে আমাকে ভোট দিয়েছেন। আমি জয়ী হয়েছি।

তিনি উল্লেখ করেন, এক রিকশাচালক সম্মানীয় পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য হয়ে বিধানসভায় তো এসেছে। কিন্তু সরাসরি রিকশা বিধানসভায় আসেনি। আসতে পারেনি। কারণ কলকাতা শহরে প্যাডেল রিকশা চলে না।

মনোরঞ্জন জানান, এবার বিধানসভা শুরু হওয়ার পর উদ্যোগ নিয়েছিলাম রিকশা চালিয়ে বিধানসভায় আসব। সাধারণ মানুষের সেই যে স্লোগান ‘রিকশা যাবে বিধানসভায়’ সেই কথাকে সত্যের পরিণত করতে অনেক ছোটাছুটি করে তার জন্য প্রয়োজনীয় সমস্ত বিভাগের অনুমতি নিয়েছি।

তিনি জানান, আজ আঠারোই ফেব্রুয়ারি ২০২৫ সাল খেটে খাওয়া মানুষের প্রতিনিধি হিসেবে সত্যি সত্যি রিক্সা চালিয়ে বিধানসভায় যাচ্ছি। ঠিক বেলা সাড়ে নয়টায় বিধায়ক আবাস থেকে শুরু হবে আমার যাত্রা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১০

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১১

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১২

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৩

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৪

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৫

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৬

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৭

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৮

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৯

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

২০
X