কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে পৌঁছালেন মার্কিন গোয়েন্দাপ্রধান, আলোচনা হবে বাংলাদেশ নিয়েও

মার্কিন গোয়েন্দাপ্রধান তুলসি গ্যাবার্ড ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
মার্কিন গোয়েন্দাপ্রধান তুলসি গ্যাবার্ড ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারত সফরে এসেছেন মার্কিন জাতীয় গোয়েন্দা (ডিএনআই) বিভাগের প্রধান তুলসি গ্যাবার্ড। রোববার (১৪ মার্চ) তিনি ভারতে পৌঁছান। আজই বিশেষ বৈঠকে অংশ নেওয়ার কথা তার।

বৈঠকে অস্ট্রেলিয়া, জার্মানি, নিউজিল্যান্ড ও আরও কয়েকটি দেশের গোয়েন্দাপ্রধানরা থাকবেন। ইন্দো-প্যাসিফিক অঞ্চলের কয়েকটি দেশে সফরের অংশ হিসেবে তুলসি গ্যাবার্ড ভারতে এসেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, এই সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও তার আলোচনা হওয়ার কথা রয়েছে। তুলসির সফরে ভারতের গোয়েন্দা কর্তারা বাংলাদেশ ও পাকিস্তান বিষয়ে মার্কিন গোয়েন্দাপ্রধানকে অবহিত করবেন বলে জানা গেছে।

তুলসি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত আস্থাভাজন। গত মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের দিন সামরিক কর্মকর্তা থেকে গোয়েন্দাপ্রধান হিসেবে নিয়োগ পান তিনি। মোদিই ছিলেন তার প্রথম বিদেশি অতিথি। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তার আলোচনাতেও বাংলাদেশ ও পাকিস্তান নিয়ে কথা হয়েছিল।

এবার ভারত সফরে মার্কিন এই গোয়েন্দাপ্রধান প্রথম দিনেই অংশ নিচ্ছেন পৃথিবীর বিভিন্ন দেশের গোয়েন্দা বিভাগের প্রধানদের একটি হাই-প্রোফাইল সম্মেলন বা সিকিওরিটি কনফারেন্সে, যেটির সভাপতিত্ব করছেন ভারতের গোয়েন্দাপ্রধান অজিত ডোভাল।

এই সম্মেলনে ‘কোয়াড’ জোটের চার শরিকের (অস্ট্রেলিয়া, ভারত, যুক্তরাষ্ট্র ও জাপান) গোয়েন্দাপ্রধান বা ইনটেলিজেন্স চিফরা উপস্থিত থাকবেন। এ ছাড়া থাকবেন বিশ্বের সবচেয়ে ধনী সাতটি দেশের জোট জি-সেভেনের অন্য প্রতিনিধিরাও।

এই সম্মেলনের আলোচ্যসূচি নিয়ে কঠোর গোপনীয়তা বজায় রাখা হচ্ছে সঙ্গত কারণেই। তবে মোটামুটিভাবে যা জানা যাচ্ছে তা হলো— বিশ্বের এই সব দেশ কীভাবে তাদের ‘ইন্টেলিজেন্স শেয়ারিং মেকানিজম’ বা গোয়েন্দা তথ্য আদানপ্রদানের পদ্ধতিকে আরও উন্নত ও আধুনিক করে তুলতে পারে, সেটা নিয়েই প্রধানত কথা বলবেন নানা দেশের গোয়েন্দাপ্রধানরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু, মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

১০

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

১১

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

১২

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

১৩

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

১৪

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

১৫

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

১৬

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

১৭

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১৮

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

১৯

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

২০
X