কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৫, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

আবারও ভারতে বিমান বিধ্বস্ত

ভারতে সাম্প্রতিক সময়ে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা বাড়ছে। ছবি : সংগৃহীত
ভারতে সাম্প্রতিক সময়ে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা বাড়ছে। ছবি : সংগৃহীত

ভারতের গুজরাট প্রদেশের একটি বেসরকারি বিমান প্রশিক্ষণ একাডেমির প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এক নারী প্রশিক্ষণার্থী পাইলট আহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার (৩১ মার্চ) সন্ধ্যায় গুজরাটের মেহসানা শহরের কাছাকাছি উচারপি গ্রামে একটি খোলা মাঠে বিমানটি বিধ্বস্ত হয়। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

মেহসানা তালুকা থানার পরিদর্শক ডি জি বাদভা জানিয়েছেন, বিমানটি মেহসানা বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এটি প্রযুক্তিগত ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উচারপি গ্রামের একটি মাঠে পড়ে যায়। এতে নারী প্রশিক্ষণার্থী পাইলট সামান্য আহত হয়েছেন এবং তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট বিমানবন্দর ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পাশাপাশি, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত বছরের আগস্টে মধ্যপ্রদেশের গুনার বিমানঘাঁটিতে একটি বেসরকারি এভিয়েশন একাডেমির দুই আসনের সেসনা-১৫২ বিমান বিধ্বস্ত হয়েছিল। সেই ঘটনায় দুই পাইলট আহত হন।

ভারতে সাম্প্রতিক সময়ে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা বাড়ছে, যা দেশটির বেসরকারি এভিয়েশন প্রশিক্ষণের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X