রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মালদ্বীপ প্রতিনিধি
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় মালদ্বীপ প্রেসিডেন্টের শোক

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। ছবি : সংগৃহীত
মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। ছবি : সংগৃহীত

বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় সমবেদনা জানিয়েছেন মালদ্বীপের রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মুইজ্জ্।

সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ সমবেদনা জানান তিনি।

পেজের পোস্টে তিনি উল্লেখ করেন, রাজধানী ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস ও তার সরকার এবং বাংলাদেশের জনগণের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি, যেখানে বহু মানুষ প্রাণ হারিয়েছেন এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন।

একই সঙ্গে আমাদের আন্তরিক সমবেদনা এবং প্রার্থনা এ ভয়াবহ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ও তাদের পরিবারবর্গের এবং ক্ষতিগ্রস্ত সবার প্রতি।

এ দিকে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় ‘গভীর শোক’ প্রকাশ করেছে ভারত ও পাকিস্তানের সরকার। সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় এক শোকবার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত ও দুঃখবোধ করছি, যেখানে নিহতের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী।

তিনি বলেন, পরিবারগুলোর জন্য আমাদের হৃদয় শোকাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। বাংলাদেশের প্রতি ভারত সংহতি প্রকাশ করছে এবং সম্ভাব্য সব সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।

অন্যদিকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক শোকবার্তায় বলেন, ঢাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর বিমানবাহিনীর একটি জেট বিধ্বস্ত হয়ে মূল্যবান প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।

তিনি আরও বলেন, এ শোকের মুহূর্তে বাংলাদেশ সরকার, এর নেতৃত্ব এবং জনগণের প্রতি আমার গভীর সহানুভূতি রইল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X