কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ১০:৫৬ এএম
অনলাইন সংস্করণ

ভারতে দুর্ঘটনার কবলে ৭০ বাংলাদেশি পর্যটকবাহী বাস

দুর্ঘটনাকবলিত বাস উদ্ধার অভিযান। ছবি : সংগৃহীত
দুর্ঘটনাকবলিত বাস উদ্ধার অভিযান। ছবি : সংগৃহীত

ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে একটি পর্যটক বাস উল্টে গেলে একজন নিহত এবং ১৫ জনেরও বেশি আহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) সকালে ভুবনেশ্বরের উত্তরা চকের সিফার কাছে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৭০ জনেরও বেশি বাংলাদেশি পর্যটক ছিলেন।

নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহতদের চিকিৎসার জন্য ক্যাপিটাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অনেকের অবস্থা গুরুতর।

স্থানীয় সংবাদমাধ্যম ওড়িশা টিভির সূত্রের দাবি, ৭০ জন বাংলাদেশি পর্যটককে নিয়ে বাসটি কাশী বিশ্বনাথ মন্দির থেকে পুরীর দিকে যাচ্ছিল। দুর্ঘটনার শিকার হওয়া বাংলাদেশিরা পশ্চিমবঙ্গের ইসকন মায়াপুরের হয়ে এসেছিলেন বলেও জানিয়েছে সূত্রটি।

ঘটনার খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালাচ্ছে। প্রাথমিক প্রতিবেদনে বলা হচ্ছে, উত্তরা চকের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনাটি ঘটে। আহত কয়েকজন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার সঠিক কারণ নির্ণয়ে তদন্ত করছে।

এদিকে নিহত ব্যক্তির মৃতদেহ ময়নাতদন্তের জন্য ক্যাপিটাল হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিচয় নিশ্চিত হতে ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজ করছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১০

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১১

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১২

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৩

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৪

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৫

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৬

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৭

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৮

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৯

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

২০
X