কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ১১:৪০ এএম
অনলাইন সংস্করণ

২৩০ কিমি বেগে তেলের ট্যাংকারে রোলস রয়েসের ধাক্কা, নিহত ২

দুর্ঘটনার পরপর গাড়িতে আগুন ধরে যায়। ছবি : সংগৃহীত
দুর্ঘটনার পরপর গাড়িতে আগুন ধরে যায়। ছবি : সংগৃহীত

ভারতের দিল্লির কাছে হরিয়ানার নুহ এলাকায় একটি তেলের ট্যাংকারে দ্রুতগতির রোলস রয়েসের ধাক্কায় দুজন নিহত হয়েছে। গত মঙ্গলবার (২২ আগস্ট) নয়াদিল্লি-মুম্বাই মহাসড়কে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় রোলস রয়েস গাড়িটি ২৩০ কিলোমিটার বেগে চলছিল বলে জানিয়েছে এনডিটিভি।

দুর্ঘটনায় পেট্রোল ট্যাংকারের চালক রামপ্রীত এবং তার সহকারী কুলদীপ নিহত হয়েছেন। এ ছাড়া আহত তিনজনকে গুরগাঁও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা হলেন চণ্ডীগড়ের দিব্যা ও তসবির এবং দিল্লির বিকাশ।

স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘দুর্ঘটনার খবরে আমরা পাঁচ-ছয় মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যাই। ততক্ষণে দুর্ঘটনা শেষ হয়ে গেছে। তবে তখনো ট্যাংকারটি আগুনে পুড়ছিল। কিন্তু গাড়িতে কেউ ছিল না। তারা পালিয়ে যায়।

এর আগে পুলিশ জানিয়েছিল, রোলস রয়েসের পাঁচ যাত্রীকে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছিল। সম্ভবত তাদের আত্মীয় বা পেছন থেকে তাদের অনুসরণকারীরা এমনটা করেছে।।

আরেক প্রত্যক্ষদর্শী বলেন, ‘একসঙ্গে সাত-থেকে আটটি গাড়ি ছিল। এগুলোর সব গুলাই সুপার কার। এদের সামনে ও পেছনেও আরও গাড়ি ছিল। দুর্ঘটনাকবলিত গাড়ির লোকদের তারাই সরিয়ে নিয়ে যায়।’

তিনি জানান, ট্যাংকারটি মোড় নেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। তবে রাস্তা ফাঁকাই ছিল। গাড়িটি অত্যন্ত দ্রুতগতিরর হওয়ায় এমনটা হয়েছে। কন্ট্রোল রুমে এই গাড়ির গতি ২৩০ কিলোমিটার রেকর্ড করা হয়েছে।

নুহ থানা পুলিশের সহকারী উপপরিদর্শক অশোক কুমার এনডিটিভিকে বলেন, ট্যাংকারে থাকা ব্যক্তিরা এই রুটে নিয়মিত যাতায়াত করেন। দুর্ঘটনার সময় দুটি গাড়িই দিল্লি থেকে আসছিল।

তিনি বলেন, ‘প্রত্যক্ষদর্শীরা বলছেন, গাড়িটি দ্রুত গতিতে চলছিল। এর ফলেই দুর্ঘটনা ঘটেছে। তবে এই কারণেই এ দুর্ঘটনা ঘটেছে কিনা, আমরা এই মুহূর্তে নিশ্চিত করতে পারছি না। কত গতিতে গাড়িটি চালানো হয়েছিল, তাও বলা যাচ্ছে না। তবে তদন্ত চলছে।’

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, দুর্ঘটনাস্থলে ইউ-টার্ন নেওয়ার মতো জায়গা রয়েছে। আসলে কী ঘটেছিল তা আমরা বের করার চেষ্টা করছি। আমরা বর্তমানে আহতদের বক্তব্য নিচ্ছি। শিগগিরই গুরগাঁও হাসপাতালে যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জানালেন প্রতিমন্ত্রী / ফ্যামিলি-কৃষক কার্ডে অনিয়ম: ইতোমধ্যে বহিষ্কার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১০

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১১

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১২

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৩

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৪

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৫

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৬

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৭

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৮

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৯

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X