বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ০৩:৫৯ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

কাশ্মীরে সন্ত্রাসী হামলা, দুই বিদেশিসহ তিন সন্দেহভাজন চিহ্নিত

কাশ্মীরে হামলাকারী
তিন সন্দেহভাজনের ছবির স্কেচ। ছবি : সংগৃহীত

ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে তিন সন্ত্রাসীকে চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে অন্তত দুজন বিদেশি রয়েছেন।

বুধবার ( ২৩ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের বেহেলগামে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার প্রক্সি সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ। হামলার পর ঘটনার সঙ্গে জড়িত তিন সন্ত্রাসীর স্কেচ প্রকাশ করেছে নিরাপত্তা সংস্থা। ধারণা করা হচ্ছে, তাদের মধ্যে অন্তত দু’জন বিদেশি রয়েছেন।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ ঘটনার পর কাশ্মীর সফর করেছেন। তিনি এলজিও মনোজ সিনহা এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করেছেন। এছাড়া নিজের সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

তিনি হামলার তীব্র নিন্দা করে বলেন, এই নৃশংস হামলার পেছনে যারা রয়েছে, তারা শাস্তি পাবে। তাদের ষড়যন্ত্র সফল হবে না। সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই আরও দৃঢ় হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী শাহ শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং বলেন, ভারত সন্ত্রাসের সামনে কখনো মাথা নত করবে না। এই কাপুরুষোচিত হামলার জন্য দায়ীদের ছাড় দেওয়া হবে না।

বেঁচে যাওয়া পর্যটকদের বরাত দিয়ে জানা গেছে, সন্ত্রাসীরা প্রথমে ধর্ম জিজ্ঞেস করে, তারপর পুরুষদের গুলি করে হত্যা করে। নিহতদের দেহ বাড়িতে পৌঁছে দিতে সরকারি উদ্যোগে ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় বিমান সংস্থাগুলোকে ভাড়া নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দিয়েছে, যাতে কাশ্মীরে আটকে থাকা পর্যটকরা দেশে ফিরতে পারেন।

এনডিটিভি জানিয়েছে, হামলার পর দিল্লি ও মুম্বাইসহ দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন অস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

মা ও তিন মেয়েকে হত্যা: প্রত্যক্ষদর্শীর বর্ণনায় লোমহর্ষক সেই মুহূর্ত

ভেনেজুয়েলায় ভূমিকম্পে বহু হতাহতে প্রধানমন্ত্রীর শোক

দেশের ৬ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা, বাদ পড়ল কারা

সামান্য ভুলেই বাতিল হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন

ধর্ম নিয়ে ব্যবসা নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই: সংসদে ফজলুর রহমান

পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যা

‘হৃদপিণ্ড ধুকধুক করে কাঁপছিল’

আশুরার দিন এশিয়ার দেশে ভূমিকম্প, কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা

১০

ঐতিহাসিক হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

১১

বিসিবিতে অর্থায়ন স্থগিত চান বুলবুল, আইসিসিতে দিলেন ১৪ পৃষ্ঠার চিঠি

১২

প্যারাগুয়ের জালে কোনো গোল না দিয়েও নকআউটে অস্ট্রেলিয়া

১৩

বিশ্ব মাদকবিরোধী দিবস: টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

১৪

প্রথমার্ধে তুরস্কের বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে যুক্তরাষ্ট্র

১৫

শেষ মুহূর্তের গোলে তুরস্কের জয়, হেরেও নকআউটে যুক্তরাষ্ট্র

১৬

পবিত্র আশুরা উপলক্ষে মালদ্বীপে দোয়া-মিলাদ মাহফিল

১৭

ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনাকে বিশ্বকাপের সেরা বললেন জাপান কোচ

১৮

উন্নয়ন তহবিল থেকে ১০ শতাংশ কমিশন দাবি ইউপি সচিবের

১৯

চীনের প্রেসিডেন্টের সঙ্গে শুভেচ্ছা বিনিময় নিয়ে তারেক রহমানের পোস্ট

২০
X