কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ০৫:০৪ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

এবার পাকিস্তানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ ভারতের

দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত
দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত

পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিচ্ছে ভারত। গতকাল বুধবার (২৩ এপ্রিল) দেশটির বিরুদ্ধে ৫টি বড় সিদ্ধান্ত নিয়েছে ভারত। এরপর আজ আবার আরও কঠোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার পেহেলগামে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর, ভারত পাকিস্তানিদের বিরুদ্ধে পদক্ষেপ আরও জোরদার করেছে। বুধবার ঘোষণা করা ৫টি পদক্ষেপের পর, বৃহস্পতিবার ভারত সরকার পাকিস্তানি নাগরিকদের সমস্ত ভিসা বাতিল এবং পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা সেবা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, রোববার (২৭ এপ্রিল) থেকে পাকিস্তানি নাগরিকদের যে কোনো বৈধ ভিসা বাতিল বলে গণ্য হবে। এর মধ্যে চিকিৎসা ভিসাও অন্তর্ভুক্ত, যা শুধু ২৯ এপ্রিল পর্যন্ত বৈধ থাকবে। পরবর্তী সময়ে, পাকিস্তানের যেসব নাগরিক বর্তমানে ভারতে অবস্থান করছেন, তাদেরকে তাদের ভিসা মেয়াদ শেষ হওয়ার আগেই ভারত ত্যাগ করতে হবে।

এছাড়া, পাকিস্তানি নাগরিকদের জন্য সমস্ত ভিসা সেবা স্থগিত করা হয়েছে। ফলে পাকিস্তানের নাগরিকদের আর ভারত যাওয়ার কোনো সুযোগ থাকবে না।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, ভারতীয় নাগরিকদের পাকিস্তানে ভ্রমণ থেকে বিরত থাকতে দৃঢ়ভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। বর্তমানে পাকিস্তানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের দ্রুত ভারতে ফিরে আসার পরামর্শ দেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আ. লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১০

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১১

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১২

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৩

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৪

ইবনে সিনায় চাকরির সুযোগ

১৫

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৬

নামাজরত মুসল্লির মৃত্যু

১৭

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৮

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৯

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

২০
X