মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

উত্তপ্ত পরিস্থিতিতে সেনাদের ‘গতিবিধি’ সম্প্রচারে কড়াকড়ি আনল ভারত

অতীতে সংবাদমাধ্যমের লাগামহীন সম্প্রচার কখনো কখনো জাতীয় স্বার্থের পরিপন্থি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছবি : সংগৃহীত
অতীতে সংবাদমাধ্যমের লাগামহীন সম্প্রচার কখনো কখনো জাতীয় স্বার্থের পরিপন্থি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছবি : সংগৃহীত

ভারতীয় সেনাদের সামরিক অভিযান কিংবা নিরাপত্তা বাহিনীর গতিবিধির সরাসরি সম্প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। চলমান উত্তপ্ত পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, নতুন এই নির্দেশনা শুধু প্রচলিত সংবাদমাধ্যমের জন্যই নয়, বরং ডিজিটাল প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

প্রতিবেদনে বলা হয়, ‘জাতীয় নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলোতে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতা’ বজায় রাখার ওপর বিশেষভাবে জোর দিয়েছে সরকার।

দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রতিরক্ষা ও নিরাপত্তাসংক্রান্ত যে কোনো তথ্য পরিবেশনের ক্ষেত্রে সংবাদমাধ্যম ও সাধারণ ব্যবহারকারীদের বিদ্যমান আইনকানুন কঠোরভাবে মেনে চলতে হবে এবং সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। জাতীয় নিরাপত্তা রক্ষায় এটি অপরিহার্য বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এনডিটিভি আরও জানায়, সরকার স্পষ্টভাবে ভিডিও ফুটেজ বা ঘটনার রিয়েল-টাইম সম্প্রচার, গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থানগুলো থেকে সরাসরি রিপোর্ট এবং চলমান সামরিক অভিযানসংক্রান্ত তথ্য প্রচার নিষিদ্ধ করেছে।

বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, সংবেদনশীল অপারেশনসংক্রান্ত তথ্যের তাৎক্ষণিক প্রচার অনিচ্ছাকৃতভাবে শত্রুপক্ষের সহায়তা করতে পারে, যা শুধু অভিযানের সফলতা নয়, বরং এতে যুক্ত সেনা সদস্যদের জীবনও ঝুঁকির মুখে পড়তে পারে।

ভারতের মন্ত্রণালয় কার্গিল যুদ্ধ, ২০০৮ সালের মুম্বাই হামলা ও কান্দাহার বিমান ছিনতাইয়ের মতো অতীতের উদাহরণ টেনে বলেছে, সেসময় সংবাদমাধ্যমের লাগামহীন সম্প্রচার কখনো কখনো জাতীয় স্বার্থের পরিপন্থি হয়ে উঠেছিল এবং তা মারাত্মক ফল বয়ে এনেছিল।

এছাড়া বিবৃতিতে কঠোরভাবে জানানো হয়েছে, নির্দেশনা লঙ্ঘনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম বা ব্যক্তি বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়া হবে। তাই জাতীয় নিরাপত্তার স্বার্থে সকল টিভি চ্যানেল, সংবাদ সংস্থা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীকে সন্ত্রাসবিরোধী অভিযান অথবা সেনাদের গতিবিধি সরাসরি সম্প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X