স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ থেকে যেভাবে দেখবেন প্রিমিয়ার লিগ ও লা লিগার খেলা

প্রিমিয়ার লিগ ও লা লিগার লোগো। ছবি : সংগৃহীত
প্রিমিয়ার লিগ ও লা লিগার লোগো। ছবি : সংগৃহীত

২০২৫-২৬ মৌসুমের ইউরোপীয় ফুটবলের পর্দা উঠছে। রাতে শুরু হচ্ছে জনপ্রিয় পাঁচ ফুটবল লিগের তিনটি ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা ও ফরাসি লিগ ওয়ান। ইংল্যান্ডে ম্যানচেস্টার সিটি, লিভারপুল, আর্সেনালদের লড়াই যেমন নজর কাড়বে, তেমনি স্পেনে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদের প্রতিদ্বন্দ্বিতাও মাতাবে দর্শকদের। একইসাথে নজর থাকবে ফ্রান্সে পিএসজিকে কেউ হারাতে পারে কি না? বাংলাদেশি ভক্তদের জন্যও শুরু হচ্ছে এক ফুটবল-উৎসব, তবে প্রশ্ন হলো—কোথায় এবং কীভাবে দেখা যাবে এই ম্যাচগুলো?

প্রিমিয়ার লিগ

বরাবরের মতো এবারও যদি টিভিতে ইংলিশ প্রিমিয়ার লিগ দেখতে হয় তবে ভারতীয় সম্প্রচার সংস্থা জিওস্টার-এর বিভিন্ন চ্যানেলই ভরসা। একই সময়ে একটি খেলা থাকলে স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান-এ সরাসরি সম্প্রচার হবে। তবে একই সময়ে একাধিক ম্যাচ থাকলে সেগুলো স্টার স্পোর্টস নেটওয়ার্কের অন্যান্য চ্যানেলে ভাগ হয়ে সম্প্রচার হবে।

অনলাইনে বা মোবাইলে দেখতে চাইলে সাবস্ক্রিপশন নিয়ে ডিজনি+ হটস্টার ব্যবহার করা যাবে। এছাড়া অনেকেই অনানুষ্ঠানিক থার্ড-পার্টি অ্যাপ যেমন Sportzfy বা অনুরূপ স্ট্রিমিং প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকেন, যদিও সেগুলো আনুষ্ঠানিক সম্প্রচার মাধ্যম নয়।

লা লিগা

এবারও বাংলাদেশে টেলিভিশনে লা লিগার ম্যাচ সরাসরি দেখা যাবে না। তবে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা কিংবা অন্যান্য লা লিগা ম্যাচ দেখতে হলে ভরসা রাখতে হবে পাকিস্তানি ওটিটি প্ল্যাটফর্ম BEGIN-এর ওপর। বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কায় লা লিগার ম্যাচ সম্প্রচারের স্বত্ব পাঁচ বছরের জন্য পেয়েছে এই প্রতিষ্ঠান। ফলে ওয়েবসাইট বা অ্যাপে সাবস্ক্রিপশন নিলেই ম্যাচ দেখা সম্ভব হবে।

অবশ্য অনেকে বিকল্প উপায়ে থার্ড-পার্টি অ্যাপ ও অনলাইন স্ট্রিম ব্যবহার করেন, তবে সেগুলো আনুষ্ঠানিকভাবে স্বীকৃত নয়।

ফরাসি লিগ ওয়ান

বাংলাদেশে কিংবা উপমহাদেশে ফ্রান্সের শীর্ষ লিগ সম্প্রচারের কোনো তথ্য আপাতত জানা নেই। তবে অনলাইন স্ট্রিমিং সাইটগুলোতে ম্যাচ দেখতে পাওয়ার কথা।

আজ থেকে শুরু হওয়া এই নতুন মৌসুমে কে হবে ইংল্যান্ডের চ্যাম্পিয়ন, কে জিতবে স্প্যানিশ মুকুট—তার উত্তর মিলতে সময় লাগবে অনেকটা। তবে বাংলাদেশি দর্শকদের জন্য খেলা দেখার সব আয়োজনই প্রস্তুত। এখন শুধু অপেক্ষা—টিভি, মোবাইল বা ল্যাপটপের স্ক্রিনে ইউরোপীয় ফুটবলের আসর উপভোগ করার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১০

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১১

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১২

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৩

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৪

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৫

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৬

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১৭

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১৮

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৯

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

২০
X