কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

দলিত যুবককে পিটিয়ে হত্যা, মাকে বিবস্ত্র করার অভিযোগ মধ্যপ্রদেশে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যৌন হেনস্তার মামলা না তুলে নেওয়ায় যুবতীর ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভারতের মধ্যপ্রদেশে। এ সময় ছেলেকে বাঁচাতে মা এগিয়ে গেলে তাকে রাস্তায় ফেলে মারধর করা হয়। একপর্যায়ে তাকে বিবস্ত্র করে অভিযুক্তরা। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাগর জেলায়। এ ঘটনায় ৯ জনের বিরুদ্ধে থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। ইতোমধ্যে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, দলিত নিহত ওই যুবকের ১৮ বছর বয়সী বোন ২০১৯ সালে কয়েক জনের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছিলেন। তা নিয়ে আদালতে মামলা শুরু হয়। যুবকের মায়ের দাবি, তারপর থেকেই তাদের পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছিল। গত রোববার কয়েকজন মিলে তাদের বাড়িতে গিয়ে তার ছেলেকে মারধর করতে শুরু করে।

যুবকের মা বলেন, ‘আমার চোখের সামনে ছেলেটাকে পিটিয়ে মেরে ফেলছিল ওরা। আমি বাধা দিতে গেলে আমার শাড়ি টেনে খুলে দেয়। আমার মেয়েকেও মারধর করতে বাদ রাখেনি। আমাদের ঘরে ঢুকে সব তছনছ করে দিয়েছে। আমার ছেলেটাকে আর বাঁচানো গেল না। পুলিশ খবর পেয়ে পরে এসেছিল। আমাকে ওই অবস্থায় দেখে একটি গামছা দেওয়া হয়। ওই গামছা জড়িয়েই কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম আমি। পরে কেউ একজন শাড়ি এনে দেয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১০

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১১

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১২

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৩

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৪

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৫

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৬

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৭

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৮

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৯

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

২০
X