কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৫, ০২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

এবার প্রাকৃতিক নির্মমতার কবলে কাশ্মীর

জম্মু ও কাশ্মীরের একটি এলাকা। ছবি : সংগৃহীত
জম্মু ও কাশ্মীরের একটি এলাকা। ছবি : সংগৃহীত

এবার প্রকৃতির নির্মমতার কবলে পড়েছে জম্মু ও কাশ্মীর। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর উপত্যকায় তাপমাত্রা ৫৭ বছরের রেকর্ড ভেঙেছে।

শুক্রবার (২৩ মে) ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল ২২ মে ৫৭ বছরের তাপমাত্রার রেকর্ড ভেঙেছে কাশ্মীর। আবহাওয়া বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার শ্রীনগরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস।

কাশ্মীরের তাপমাত্রা এর আগেও ৩০ ডিগ্রি পার করেছে। ১৯৬৮ সালে শ্রীনগরের তাপমাত্রা ৩৬.৪ ডিগ্রি হয়েছিল। এ ছাড়া উপত্যকার তাপমাত্রা ১৯৫৬ সালের ৩১ মে ৩৫ ডিগ্রিতে পৌঁছেছিল। এবার গতকাল শ্রীনগরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪. ৪ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগের তাপমাত্রা সর্বকালীন রেকর্ড পার করেছে। বৃহস্পতিবার সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। এর আগে ২০০১ সালের ১৫ মে সর্বোচ্চ ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

সংবাদ প্রতিদিন জানিয়েছে, তাপমাত্রা বেড়ে যাওয়ার স্কুলের সময় পরিবর্তনের নির্দেশ দিয়েছে শিক্ষা বিভাগ। শ্রীনগর পুর এলাকার স্কুলগুলোতে সকাল সাড়ে ৮টা থেকে আড়াইটা পর্যন্ত খোলা রাখতে বলা হয়েছে। আর পুর এলাকার বাইরের স্কুলগুলোতে সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১০

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১১

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১২

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১৩

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৪

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৫

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৬

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১৭

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৮

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৯

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

২০
X