কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৫, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে দুই ট্রাকভর্তি বিস্ফোরক লুট, রাজ্যজুড়ে আতঙ্ক

ভারতের পতাকা ও বিস্ফোরকবাহী ট্রাক। ছবি : সংগৃহীত
ভারতের পতাকা ও বিস্ফোরকবাহী ট্রাক। ছবি : সংগৃহীত

ভারতের ওড়িশায় দুই ট্রাকভর্তি বিস্ফোরক লুট করেছে মাওবাদীরা। রাজ্যের সুন্দরগড় জেলার একটি নির্জন এলাকায় এ ঘটনা ঘটেছে। এতে রাজ্যজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে।

বুধবার (২৮ মে) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ থেকে ৪০ জনের একটি সশস্ত্র মাওবাদী দল ট্রাক থেকে প্রায় চার টন বিস্ফোরক লুট করে। এ সময় তারা ট্রাকের চালকদের অপহরণ করে। পরে তাদের অক্ষত অবস্থায় মুক্তি দেওয়া হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও উত্তেজনার সৃষ্টি করেছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ইটমার কাছে একটি অস্ত্রাগার থেকে লাঙ্গলকাটা পাথর খনিতে বিস্ফোরক বহনকারী ট্রাক রাতের বেলা যাত্রা করছিল। পথিমধ্যে মাওবাদীরা অস্ত্রের মুখে ট্রাক থামিয়ে বিস্ফোরক লুট করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাওবাদীরা সুপরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। চালককে অপহরণের পর তাকে কাছাকাছি একটি জঙ্গলে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু কয়েক ঘণ্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার খবর পাওয়া মাত্রই কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ) এবং স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। তারা অবিলম্বে একটি ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আমরা পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করেছি। পুলিশ ও আধাসামরিক বাহিনী উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। আগামীকাল সকাল থেকে আরও বড় পরিসরে তল্লাশি অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই এলাকায় মাওবাদী কার্যকলাপ বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করা যাচ্ছিল। তবে এত বড় পরিমাণে বিস্ফোরক লুটের ঘটনা এই অঞ্চলে নজিরবিহীন। বিশেষজ্ঞদের মতে, এই বিস্ফোরকগুলো মাওবাদীরা তাদের সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহার করতে পারে, যা নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি।

পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং মাওবাদীদের গতিবিধি ও সম্ভাব্য লুকানো স্থান শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে। স্থানীয় প্রশাসন জনগণকে শান্ত থাকার এবং যেকোনো সন্দেহজনক কার্যকলাপ দেখলে পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X