কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০৮:০৭ এএম
অনলাইন সংস্করণ

চাঁদে সালফারের খোঁজ পেয়েছে চন্দ্রযান-৩

চাঁদের মাটিতে ভারতের চন্দ্রযান। ছবি : ইসরো
চাঁদের মাটিতে ভারতের চন্দ্রযান। ছবি : ইসরো

চাঁদে চন্দ্রযান পাঠিয়ে ইতিহাস গড়েছে ভারত। দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, এটি চাঁদে দক্ষিণ মেরুতে মানুষের বসবাসের উপযোগিতা নিয়ে গবেষণা করবে।

মঙ্গলবার (২৯ আগস্ট) ইসরো জানিয়েছে, চাঁদের দক্ষিণ মেরুতে সালফারের খোঁজ মিলেছে। চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম এ তথ্য জানিয়েছে বলে টুইটবার্তায় নিশ্চিত করেছে ইসরো।

ইসরো জানিয়েছে, চাঁদের দক্ষিণ মেরুতে সালফার ছাড়াও অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, লোহা, ক্রোমিয়াম, টাইটেনিয়াম ম্যাঙ্গানিজ, সিলিকন ও অক্সিজিনের অস্তিত্ব মিলেছে। বর্তমানে এ অঞ্চলে হাইড্রোজেনের খোঁজ চালাচ্ছে প্রজ্ঞান।

সংস্থাটি জানিয়েছে, প্রজ্ঞানে লেজ়ার-ইনডিউসড ব্রেকডাউন স্পেক্ট্রোস্কোপ (এলআইবিএস) প্রযুক্তি রয়েছে। এর মাধ্যমে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। বেঙ্গালুরুর ইলেক্ট্রো-অপটিকস সিস্টেমের গবেষণাগারে এই প্রযুক্তি তৈরি করা হয়েছে। এ প্রযুক্তির মাধ্যমেই সালফারসহ বিভিন্ন খনিজের সন্ধান পেয়েছে প্রজ্ঞান।

গত ২৩ আগস্ট সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করে ভারতের চন্দ্রযান-৩। এর আগে এ অঞ্চলের বিষয়ে অজানা ছিল মানুষের। তবে এটি সেখানে সফলভাবে অবতরণ করায় গবেষণায় নতুন দ্বার খুলবে বলে আশা ভারতীয় বিজ্ঞানীদের।

মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, চাঁদে অবতরণের পর থেকে গবেষণা চালিয়ে যাচ্ছে প্রজ্ঞান। বর্তমানে এটির গতিবেগ সেকেন্ডে এক সেন্টিমিটার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১০

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১১

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১২

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১৩

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১৪

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

১৫

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

১৭

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

১৮

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

১৯

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

২০
X