কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ০২:২৯ এএম
অনলাইন সংস্করণ

বিমানের পাখায় কেবিন ক্রুদের নাচের ভিডিও ভাইরাল

বিমানের পাখায় নাচানাচি করছেন দুই কেবিন ক্রু। ছবি: ভিডিও থেকে
বিমানের পাখায় নাচানাচি করছেন দুই কেবিন ক্রু। ছবি: ভিডিও থেকে

বিমানের পাখার ওপর নাচানাচি করছেন একজন নারী কেবিন ক্রু। কিছুক্ষণ পর আরেকজন পুরুষ কেবিন ক্রু এসে যোগ দিয়েছেন তার সঙ্গে। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স। এ নিয়ে তদন্তও শুরু করেছে তারা। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমধ্যমে বোয়িং ৭৭৭ বিমানের পাখায় দুইজন কেবিন ক্রুর নাচানাচির ভিডিও ভাইরাল হয়েছে। বিমানবন্দরের টার্মিনালে অপেক্ষারত এক যাত্রী এই ভিডিও ধারণ করেন। এরপর ভিডিওটি সামাজিক মাধ্যমে তা প্রকাশ হতে না হতেই রীতিমত ভাইরাল হয়ে গেছে।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, এক নারী কেবিন ক্রু বিমানের পাখায় নাচানাচি করছেন। এর কিছুক্ষণ পর অপর এক পুরুষ ক্রু সদস্যও বেরিয়ে এসে নাচতে শুরু করেন। এছাড়াও বিমানের ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে দুই ক্রু সদস্যদের ছবি তোলার জন্যও বিভিন্ন অঙ্গভঙ্গি করতে দেখা গেছে। চলতি মাসের শুরুর দিকের এই ঘটনা সম্প্রতি সামাজিক মাধ্যমে বেশ ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স। এ বিষয়ে এয়ারলাইন্সের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘তাদের (কেবিন ক্রু) এ ধরনের আচরণ কোনো ভাবেই মেনে নেওয়া যায় না।’ সংস্থাটির মুখপাত্র মাইকেল পেলজার বলেন, ‘ভিডিও দেখে হাস্যকর মনে হলেও এটি আসলে তাদের জীবনের জন্য হুমকিস্বরুপ ছিল। বোয়িং ৭৭৭-এর পাখাগুলো প্রায় পাঁচ মিটার (১৬.৪ ফুট) উঁচু। এমন উচ্চতা থেকে নিচে পড়ে গেলে তারা মারা যেত।’ তিনি আরও বলেন, ‘শুধুমাত্র জরুরি কোনো মুহূর্তে যেমন কোনও দুর্ঘটনা, বিস্ফোরণ এ ধরনের ঘটনায় বিমানের পাখায় ওঠার অনুমতি আছে ক্রু সদস্যদের।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X