কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৫, ০৮:৪৫ এএম
অনলাইন সংস্করণ

ভারতে শ্রীলঙ্কা থেকে আসা জাহাজে বিস্ফোরণ

বিস্ফোরণের পর জাহাজে ধোঁয়া উড়ছে। ছবি : সংগৃহীত
বিস্ফোরণের পর জাহাজে ধোঁয়া উড়ছে। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার কলম্বো থেকে আসা একটি জাহাজ ভারতের কেরালা উপকূলের কাছে পৌঁছলে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় অন্তত চার নাবিক নিখোঁজ হয়েছেন, আহত হয়েছেন আরও পাঁচজন। অগ্নিকাণ্ডের সময় অন্তত ২০টি কনটেইনার সাগরে পড়ে যায়। সেগুলোর মধ্যে কী আছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এমভি ওয়ান হাই ৫০৩ জাহাজটি সিঙ্গাপুরের পতাকাবাহী। ভারতের মুম্বাইয়ে জাহাজটির যাওয়ার কথা ছিল। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, গত সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে জাহাজটিতে একাধিক বিস্ফোরণ ঘটে। কেরালার বেপোর সমুদ্রবন্দর থেকে প্রায় ১৩০ নটিক্যাল মাইল (২৪০ কিলোমিটার) পশ্চিমে আরব সাগরে থাকার সময় জাহাজটির ডেকের নিচে এ বিস্ফোরণ হয়।

জাহাজটির ১৮ জন নাবিক প্রাথমিকভাবে রাবারের ডিঙ্গিতে চড়ে জাহাজটি ছাড়েন। খবর পেয়ে ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ড সমন্বিত উদ্ধার অভিযান চালিয়ে ১৮ জনকে সাগর থেকে উদ্ধার করেন। জাহাজটির চার নাবিক এখনো নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে একজন তাইওয়ানের, দুজন ইন্দোনেশিয়ার এবং একজন মিয়ানমারের নাগরিক বলে জানিয়েছে কেরালার সমুদ্র কর্তৃপক্ষ।

৬৫০টি কনটেইনার নিয়ে জাহাজটি ৭ জুন কলম্বো ছাড়ে এবং ১০ জুন মুম্বাই পৌঁছানোর কথা ছিল। সিঙ্গাপুরের মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটি জানিয়েছে, জাহাজটিতে মোট ২২ জন নাবিক ছিলেন।

ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, ভারতীয় নৌবাহিনী তাদের যুদ্ধজাহাজ আইএনএস সুরাটকে অভিযানে মোতায়েন হওয়ার নির্দেশ দিয়েছে। এ ছাড়া নৌবাহিনীর হেলিকপ্টার নিখোঁজদের খোঁজে সাগরে তল্লাশি চালাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১০

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১১

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১২

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৪

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৫

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৬

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৭

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৮

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৯

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

২০
X