কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৫, ০৫:৩৯ পিএম
আপডেট : ১২ জুন ২০২৫, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

বিমান বিধ্বস্তের আগে পাঠানো ‘মেডে কল’ বার্তা কী

এয়ার ইন্ডিয়ার বিমান। প্রতীকী ছবি
এয়ার ইন্ডিয়ার বিমান। প্রতীকী ছবি

ভারতের গুজরাটের আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে যাত্রার কিছু সময় পরই বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। অন্তত ২৪২ যাত্রী নিয়ে একটি মেডিকেল কলেজের ছাত্রবাসে আছড়ে পড়ে দেশটির বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানটি।

বৃহস্পতিবার (১২ জুন) ২টা ২৫ মিনিটে আহমেদাবাদ বিমানবন্দরের কাছাকাছি মেঘানিনগর আবাসিক এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

ভয়াবহ এ দুর্ঘটনায় কত যাত্রী হতাহত হয়েছেন, তাৎক্ষণিকভাবে তা এখনো জানা যায়নি। তবে দুর্ঘটনায় বহু প্রাণহানির আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিধ্বস্তের আগে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) ‘মে ডে কল’ দিয়েছেন। প্রশ্ন হচ্ছে, ‘মেডে কল’ কী?

বিমান পরিষেবার পরিভাষায় ‘মেডে কল’ হলো ‘বিপৎসংকেত’। আপৎকালীন পরিস্থিতিতে পাইলট যখন কোনো বিপদের আঁচ করেন, তখন এই কল ব্যবহার করা হয়ে থাকে। ফরাসি শব্দ ‘মেইডার’ থেকে ‘মেডে’ শব্দটি এসেছে। যার অর্থ হলো, ‘আমাকে সাহায্য করুন’।

সাধারণত এটিসি এবং এর আওতায় থাকা আকাশপথে কোনো বিমানের মধ্যে রেডিও যোগাযোগকে ‘মেডে কল’ বলে। এর মাধ্যমে দ্রুত সাহায্যের জন্য বার্তা পাঠানো হয়।

কখন ‘মেডে কল’ পাঠানো হয়

সাধারণত বিমানের ইঞ্জিনে গোলযোগ দেখা দিলে, বিমান দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পড়লে, বিমানের যান্ত্রিক ত্রুটি হলে এবং উড়ন্ত বিমানের মধ্যে হঠাৎ কেউ অসুস্থ হলে বা জরুরি কোনো পরিস্থিতি তৈরি হলে এই ‘মেডে কল’ করা হয়।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, গুজরাটের বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় পরই বিপদ বুঝতে পারেন পাইলট ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল। এ সময় তিনি বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলে (এটিসি) ‘মেডে কল’ জরুরি সাহায্যের আবেদন জানান। তবে এর কিছু সময়ের মধ্যেই সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। এটিসি থেকে যোগাযোগ করা হলেও আর কোনো সাড়া পাওয়া যায়নি।

ভারতের বেসরকারি বিমান চলাচল অধিদপ্তরও নিশ্চিত করেছে, বিমানটির সহ-পাইলট ‘মেডে কল’ করেছিলেন। কিন্তু এরপর বিমান থেকে আর কোনো সাড়া আসেনি।

এ ব্যাপারে বেসরকারি বিমান চলাচল অধিদপ্তর বিবৃতিতে বলেছে, বিমানটিতে ২৪২ আরোহী ছিলেন। তাদের মধ্যে দুজন পাইলট এবং ১০ জন কেবিন ক্রু ছিলেন। বিমানটি ক্যাপ্টেন সুমিত সাভারওয়ালের কমান্ডে ছিল। সঙ্গে ছিলেন ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্ডার।

এটিসির তথ্য অনুযায়ী, বিমানটি আহমেদাবাদ থেকে ১টা ৩৯ মিনিটে রানওয়ে ২৩ থেকে উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পর সহ-পাইলট মে ডে কল করেন। কিন্তু এরপর বিমান থেকে আর কোনো সাড়া আসেনি। কিছুক্ষণের মধ্যে বিমানটি বিমানবন্দরের পরিসীমার মধ্যে আছড়ে পড়ে। দুর্ঘটনাস্থল থেকে ভারী ধোঁয়া বের হতে দেখা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন প্রশ্নে, যা বললেন রিজভী

এমন নির্মম হত্যাকাণ্ড আগে দেখেনি গ্রামবাসী

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস

মিরপুরে যুবদল কর্মীকে হত্যা, কাফরুল থানায় মামলা দায়ের

বিজিবির বাধায় ব্যর্থ পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা

বিশ্বকাপ মাতানো ভোজিনহাকে দলে নিয়ে চমকে দিলো লাতিন যে ক্লাব

কথা বলার সময় এই ৮ ‍ভুল করছেন? এখনই সতর্ক হোন

সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের অপচেষ্টা, রুখে দিল বিজিবি

‘ফেসবুকের ভেরিফায়েড’ ব্যাজ পেতে সেলিব্রিটি হওয়া লাগবে না, পাবেন ফ্রিতে

মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে মাসুদ সাঈদীর স্ট্যাটাস

১০

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি

১১

সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১২

বিশ্লেষণ / মোদির প্রতিশ্রুতি বনাম শিক্ষার্থীদের অনড় অবস্থান, কী হতে যাচ্ছে

১৩

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৪

ইশার নামাজের সর্বশেষ সময় কখন? সঠিক নিয়ম জানুন

১৫

ফেনীতে চুরির উপদ্রব বৃদ্ধি, দোকান থেকে ১০৪ সিলিন্ডারসহ টিউবওয়েল চুরি

১৬

শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই

১৭

এই ৬ গুণ থাকলে বুঝবেন আপনি জান্নাতি

১৮

হোদেইদায় সৌদির হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথির

১৯

ইবাদতে তৃপ্তি পাচ্ছেন না? তাহলে এই ৪টি কাজ করুন

২০
X