কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদের মাটিতে ঘুমাচ্ছে ভারতের চন্দ্রযান

চাঁদের মাটিতে তৃতীয় চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম। ছবি: ইসরো
চাঁদের মাটিতে তৃতীয় চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম। ছবি: ইসরো

চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করেছে ভারতের তৈরি চন্দ্রযান-৩। সেখানে চালিয়েছে বিভিন্ন গবেষণা। তবে এবার চাঁদের মাটিতে ঘুমিয়ে গেছে ভারতের চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম।

রোববার (৩ সেপ্টেম্বর) ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চাঁদে ১৪ দিনের মিশনে পাঠানো হয়েছিল চন্দ্রযান-৩। তবে ১০ দিনের মধ্যেই এটি তার কাজ শেষ করেছে। ফলে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এটিকে ঘুম পাড়িয়ে দিয়েছে। এরফলে প্রয়োজনে তাকে জাগিয়ে তোলা যাবে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

শনিবার রাতে ইসরোর এক এক্স বার্তায় জানানো হয়, প্রজ্ঞান তার কাজ নির্দিষ্ট সময়ের আগেই শেষ করেছে। এর ফলে এটিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে এটাকে স্লিপ মোডে রাখা হয়েছে। ফলে এটি এখন ঘুমাচ্ছে।

ইসরো জানিয়েছে, বিক্রমে স্থাপন করা এপিএক্সএস এবং এলআইবিএস পেলোডও আপাতত বন্ধ রাখা হয়েছে। এ পেলোডের মাধ্যমে যাবতীয় তথ্য পৃথিবীতে পাঠানো হতো।

ইসরো আরও জানিয়েছে, বর্তমানে প্রজ্ঞানের ব্যাটারিতে বর্তমানে সম্পূর্ণ চার্জ রয়েছে। এটির সোলার প্যানেলটি এমনভাবে স্থাপন করা হয়েছে, যাতে এর পর চাঁদে সূর্য উঠলে প্যানেলে আলো পড়ে। চাঁদে আবার আগামী ২২ সেপ্টেম্বর সূর্য উঠবে বলে মনে করা হচ্ছে। পৃথিবীর রিসিভার বা তথ্য গ্রহণকারী যন্ত্রটিকেও চালু রেখেছেন বিজ্ঞানীরা।

টুইটে ইসরো জানায়, প্রজ্ঞানকে আবার সফলভাবে জাগিয়ে তোলার ব্যাপারে বিশ্বাসী প্রজ্ঞান। আগামী ২০ দিন পর সূর্য উঠলে তাকে দিয়ে আরও কাজ করানো যাবে।

প্রজ্ঞানকে আর জাগানো না গেলে কী হবে?

ইসরো জানিয়েছে, যতি প্রজ্ঞানকে আর জাগানো না যায় তাহলে এটি চাঁদেই থেকে যাবে। চাঁদের দক্ষিণ মেরুর মাটিতে ভারতের দূত হিসাবে আজীবন ইসরোর সাফল্যের সাক্ষ্যবহন করবে প্রজ্ঞান।

এর আগে ভারতের তৈরি চন্দ্রযান-৩ চাঁদের মাটিতে সফলভাবে বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টা ২ মিনিটে চাঁদের বুকে সফলভাবে অবতরণ করে। এর মাধ্যমে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) নতুন মাইলফলক অর্জন করে। এর পরপরই একটি টুইট করে মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

টুইটে বলা হয়েছে, ভারত, আমি এবং তুমি দুজনেই আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। চন্দ্রযান-৩ চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করেছে।

এদিকে নতুন এ ইতিহাস গড়ার সাক্ষী হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি অবতরণের সময় ইসরোর সরাসরি সম্প্রচারে যোগ দিয়ে সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। ওই সময়ে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) জানায়, চন্দ্রযান চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে। মূলত মানুষের চাঁদে বসবাসের জন্য পানির বিষয়ে অনুসন্ধান চালাবে এটি। এ মেরুর সম্পর্কে তেমন কোনো তথ্যই বিশ্ববাসীর জানা নেই। ফলে নতুন তথ্য জানাতে পারবে চন্দ্রযানটি।

ভারতের এ চন্দ্রযান অবতরণের কয়েকদিন আগে একই মেরুতে রাশিয়ার চন্দ্রযান লুনার-২৫ অবতরণের চেষ্টা করে। তবে এটি যান্ত্রিক ত্রুটিতে পড়ে ব্যর্থ হয়। এর পরপরই দক্ষিণ মেরুতে ইতিহাস গড়েছে ভারত। গত শনিবার (১৯ আগস্ট) লুনার-২৫ ত্রুটিতে পড়ে। চাঁদে অবতরণের মাধ্যমে দক্ষিণ মেরুর প্রথম ও বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদে চন্দ্রযানের অভিযানে সফল হলো ভারত। এর আগে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন চাঁদে সফলভাবে চন্দ্রযান পাঠিয়েছে।।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১০

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

১১

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১২

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১৩

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১৪

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৫

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৬

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৭

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৮

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৯

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

২০
X