কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ০১:২৪ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ০২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদ থেকে প্রথম ভিডিও পাঠাল চন্দ্রযান-৩

ভিডিও থেকে নেওয়া বিক্রমের ছবি। ছবি : ইসরো
ভিডিও থেকে নেওয়া বিক্রমের ছবি। ছবি : ইসরো

চাঁদের মাটিতে পা রেখে ইতিহাস গড়েছে ভারত। এবার চাঁদ থেকে প্রথম ছবি ও ভিডিও পাঠিয়েছে তাদেরই চন্দ্রযান-৩। বুধবার ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) এ তথ্য জানিয়েছে।

শুক্রবার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এতে বলা হয়েছে, বহুল আকাঙ্ক্ষিত চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম চাঁদের ভূপৃষ্ঠ থেকে ছবি পাঠানো শুরু করেছে। এটি প্রজ্ঞানের চাঁদের মাটিতে অবতরনের মুহূর্তের ছবি পাঠিয়েছে। সেখানে শামুকের মতো করে প্রজ্ঞানকে ভূপৃষ্ঠে নামতে দেখা গেছে।

বিক্রমের পাঠানো ওই ছবি ও ভিডিও শেয়ার করে ইসরো লিখেছে, চন্দ্রযান-৩-এর রোভার কিভাবে চাঁদের মাটিতে নেমে আসছে তা দেখা যাচ্ছে।

ইসরোর এক্স (সাবেক টুইটার) একাউন্টে বিক্রমের পাঠানো দুটি ছবি শেয়ার করা হয়েছে। যারমধ্যে একটি ৩০ সেকেন্ডের আর অন্যটি ২ মিনিট ১৭ সেকেন্ডের। এসব ভিডিওতে চাঁদের মাটিতে প্রজ্ঞানকে অবতরণ করতে দেখা গেছে। ওই সময়ে ধারণ করা ছবি পাঠিয়েছে বিক্রম।

এর আগে ভারতের তৈরি চন্দ্রযান-৩ চাঁদের মাটিতে সফলভাবে বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টা ০২ মিনিটে চাঁদের বুকে সফলভাবে অবতরণ করে। এর মাধ্যমে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) নতুন মাইলফলক অর্জন করে। এর পরপরই একটি টুইট করে মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

টুইটে বলা হয়েছে, ভারত, আমি এবং তুমি দুজনেই আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। চন্দ্রযান-৩ চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করেছে।

এদিকে নতুন এ ইতিহাস গড়ার সাক্ষী হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি অবতরণের সময় ইসরোর সরাসরি সম্প্রচারে যোগ দিয়ে সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। ওই সময়ে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) জানায়, চন্দ্রযান চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে। মূলত মানুষের চাঁদে বসবাসের জন্য পানির বিষয়ে অনুসন্ধান চালাবে এটি। এ মেরুর সম্পর্কে তেমন কোনো তথ্যই বিশ্ববাসীর জানা নেই। ফলে নতুন তথ্য জানাতে পারবে চন্দ্রযানটি।

ভারতের এ চন্দ্রযান অবতরণের কয়েকদিন আগে একই মেরুতে রাশিয়ার চন্দ্রযান লুনার-২৫ অবতরণের চেষ্টা করে। তবে এটি যান্ত্রিক ত্রুটিতে পড়ে ব্যর্থ হয়। এর পরপরই দক্ষিণ মেরুতে ইতিহাস গড়েছে ভারত। গত শনিবার (১৯ আগস্ট) লুনার-২৫ ত্রুটিতে পড়ে। চাঁদে অবতরণের মাধ্যমে দক্ষিণ মেরুর প্রথম ও বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদে চন্দ্রযানের অভিযানে সফল হলো ভারত। এর আগে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন চাঁদে সফলভাবে চন্দ্রযান পাঠিয়েছে।।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১০

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১১

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১২

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৪

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৬

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৭

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৮

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৯

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

২০
X