কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০৭:৪৫ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারতীয় নার্সকে ক্ষমা করবে না ইয়েমেনের ভুক্তভোগী পরিবার

ভারতীয় নার্স নিমিশা প্রিয়া। ছবি : সংগৃহীত
ভারতীয় নার্স নিমিশা প্রিয়া। ছবি : সংগৃহীত

ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্স নিমিশা প্রিয়াকে ক্ষমা করবে না বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার। তারা পুনর্মিলন বা রক্তের বিনিময়ে টাকার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং ইসলামি আইনের অধীনে প্রতিশোধমূলক ন্যায়বিচারের ওপর জোর দিয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইন্ডিয়া টুডে।

হত্যার শিকার যুবক তালাল আবদুর ভাই আবদেল ফাত্তাহ মেহদি বলেছেন, প্রিয়া অপরাধ করেছেন। তাকে কোনো ক্ষমা করা হবে না। তার মৃত্যুদণ্ড হতেই হবে।

আবদেল ফাত্তাহ এই মামলা নিয়ে ভারতীয় গণমাধ্যমের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ভারতীয় গণমাধ্যম যেভাবে দোষী ব্যক্তিকে ভিকটিম হিসেবে চিত্রিত করার জন্য বিকৃতভাবে তথ্য উপস্থাপন করছে।

বুধবার (১৬ জুলাই) নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু ভারত সরকারের কূটনৈতিক দৌড়ঝাঁপের কারণে তার মৃত্যুদণ্ড স্থগিত রাখা হয়েছে।

এদিকে মঙ্গলবার সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ভারত সরকার ভুক্তভোগীর (ইয়েমেনের নাগরিক) পরিবারকে অন্তত বুধবার (১৬ জুলাই) পর্যন্ত মৃত্যুদণ্ড স্থগিত রাখতে রাজি করাতে সফল হয়েছে। কিন্তু এর অর্থ এই নয় যে প্রিয়াকে মুক্তি দেওয়া হবে অথবা ভারতে ফেরত পাঠানো হবে।

প্রতিবেদন মতে, ভারতীয় ওই নার্স প্রিয়া ২০১৭ সালে নিজের ব্যবসায়িক অংশীদার তালাল আবদুকে হত্যার অভিযোগে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। বর্তমানে তিনি ইয়েমেনের রাজধানী সানায় আছেন, যেটা বিদ্রোহী হুতি নিয়ন্ত্রিত এলাকা। তবে হুতিদের সঙ্গে ভারতের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।

সূত্রের মতে, ভারত সরকার এ বিষয়ে সম্ভাব্য সব সহায়তা দিয়ে আসছে। সাম্প্রতিক দিনগুলোয় নিমিশা প্রিয়ার পরিবারকে ভুক্তভোগীর পরিবারের সঙ্গে পারস্পরিক সম্মতিপূর্ণ সমাধানে পৌঁছানোর জন্য আরও সময় দেওয়ার জন্যও সমন্বিত প্রচেষ্টা চালিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, সংবেদনশীলতা থাকা সত্ত্বেও ভারতীয় কর্মকর্তারা স্থানীয় (ইয়েমেনের) কারা কর্তৃপক্ষ এবং প্রসিকিউটরের অফিসের সাথে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। যার ফলে এই স্থগিতাদেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

স্পেনে ফারিণের বিশ্বকাপ উচ্ছ্বাস

খারকিভে আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

হুমায়ূন আহমেদ স্মরণে ইউসিটিসির ড্রামা ক্লাবের মঞ্চে ‘নিমফুল’

মসজিদের প্রবেশপথে বাঁশের বেড়া, মুসল্লিদের ক্ষোভ

ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ / ‘শান্তি ও যুদ্ধাবস্থায় আনসার-ভিডিপি’র ভূমিকা’ শীর্ষক উপস্থাপনায় বাহিনীর মহাপরিচালক

বাঙালি নদীর ভয়াল ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম

বদলির তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিস কক্ষে ঢুকতে পারি না: শিক্ষামন্ত্রী

ব্যাংকের পাশাপাশি শক্তিশালী পুঁজিবাজারই টেকসই প্রবৃদ্ধির চাবিকাঠি

১০

সচল হচ্ছে রাবি রেলওয়ে স্টেশন

১১

জাপানে হাঁসফাঁস অবস্থা, তাপমাত্রা ছাড়াল ১০৪ ডিগ্রি ফারেনহাইট

১২

পদ্মার ১১ কেজির ঢাই মাছ ৫৮ হাজারে বিক্রি

১৩

এবার রোনালদোর দেশে জেমসের সঙ্গে মঞ্চ মাতাবেন জায়েদ খান

১৪

রূপালী ব্যাংকের উদ্যোগ / ‘বাংলা কিউআর’ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণা

১৫

বাহরাইনে বাজছে সাইরেন, নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ

১৬

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

১৭

মরিয়মের পাসের সন নিয়ে ‘ধোঁয়াশা’

১৮

সব মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি, মুক্তিতে নেই বাধা

১৯

মার্কিন-ইসরায়েলি হামলায় নৌবাহিনীর সদস্যদের হত্যার বিচার চায় ইরান

২০
X