কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ০৬:৪০ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বিমান দুর্ঘটনায় আহতদের জন্য চিকিৎসক নার্স ও সরঞ্জাম পাঠাচ্ছে ভারত

বাংলাদেশ ও ভারতের পতাকা। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ও ভারতের পতাকা। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর আহতদের চিকিৎসায় সহায়তার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক, অভিজ্ঞ নার্স ও দগ্ধ রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম পাঠাচ্ছে ভারত। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে দ্রুত এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি বাংলা।

দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, ‘দুজন অভিজ্ঞ বার্ন বিশেষজ্ঞ চিকিৎসক এবং একটি ছোট নার্সিং দল আজ (মঙ্গলবার) ঢাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।’ তিনি আরও জানান, ‘চিকিৎসা সরঞ্জামও পাঠানো হচ্ছে এবং প্রয়োজনে আরও চিকিৎসা বিশেষজ্ঞ পাঠানো হবে।’

প্রসঙ্গত, সোমবারের (২১ জুলাই) দুর্ঘটনার পরপরই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সোমবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স-এ দেওয়া বার্তায় দুর্ঘটনায় শোক জানিয়ে বলেন, ‘এই দুঃসময়ে ভারত বাংলাদেশের পাশে আছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।’ তার এই বার্তার পর থেকেই ঢাকায় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে দুই দেশের সরকারের মধ্যে অব্যাহত যোগাযোগ চলছে।

বিবিসি আরও জানায়, ঢাকার পক্ষ থেকে দিল্লিকে জানানো হয়েছিল যে, বেশিরভাগ আহতের শরীর মারাত্মকভাবে পুড়ে গেছে। ফলে দগ্ধ রোগীদের চিকিৎসায় দক্ষ চিকিৎসক, আধুনিক যন্ত্রপাতি ও ওষুধপত্র প্রয়োজন। এই অনুরোধ পাওয়ার পরপরই ভারত তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয় এবং চিকিৎসক ও নার্সসহ জরুরি চিকিৎসা সহায়তা পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X