কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০৮:২১ এএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০৮:৫৫ এএম
অনলাইন সংস্করণ
আকস্মিক বন্যায় ভেসে গেছে পুরো গ্রাম

ভারতের ৯ সেনাসহ দেড় শতাধিক নিখোঁজ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। সঙ্গে পাহাড়ি ঢলে কাদামাটি যোগ হওয়ায় পানির স্রোত ভয়াবহ পরিস্থিতি তৈরি করে। এ স্রোতে ভেসে গেছে পুরো একটি গ্রাম। খবর এনডিটিভির।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আকস্মিক বন্যায় অন্তত চারজন নিহত হয়েছেন। নিখোঁজ আছেন ১৫০ জনেরও বেশি। তাদের মধ্যে ৯ ভারতীয় সেনা।

মঙ্গলবার (৫ আগস্ট) উত্তরাখণ্ডের হারসিলে ক্লাউডব্রাস্ট ঘটে। এরপর সেখানে আকস্মিক বন্যা দেখা দেয়। মুহূর্তে পানি এসে একটি গ্রাম ডুবিয়ে দেয়। সেখানে থাকা সেনাক্যাম্পের ৯ সেনাকেও ভাসিয়ে নিয়ে যায়।

ক্লাউডব্রাস্টের শিকার ধারাইল গ্রামটিতে অনেক হোটেল, রেস্তোরাঁ রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ক্ষীর গঙ্গা নদীর জলাধার এলাকায় ক্লাউডব্রাস্টের ঘটনা ঘটায় আকস্মিক বন্যা ভয়াবহ রূপ ধারণ করে। পানি স্রোত এতই তীব্র ছিল যে, সামনে যা ছিল তার সবই ভাসিয়ে নিয়ে যায়।

যখন ক্লাউডব্রাস্ট আঘাত হানে তখন খুবই কম সময়ের মধ্যে একটি নির্দিষ্ট জায়গায় ব্যাপক বৃষ্টিপাত হয়। এতে করে হঠাৎ করে বন্যা সৃষ্টি হয়ে যায়। ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে প্রায় এ ধরনের ঘটনা ঘটে।

ঘটনার ১০ মিনিটের মধ্যেই সেনাবাহিনী ১৫০ জন কর্মীকে দুর্যোগস্থলে পাঠায়। উদ্ধারকারী দলগুলো তাৎক্ষণিকভাবে আটকে পড়া গ্রামবাসীকে সরিয়ে নেওয়া এবং জরুরি সহায়তা প্রদান শুরু করে।

বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত ছিল, যার ফলে উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হয়।

এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, পরিস্থিতি ক্রমাগত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ভারতীয় সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত বেসামরিক নাগরিকদের সম্ভাব্য সকল সহায়তা প্রদানে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১০

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১১

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১২

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১৩

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৪

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৭

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৮

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৯

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

২০
X