কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০৯:০৬ পিএম
অনলাইন সংস্করণ

দিল্লিতে মুঘল সম্রাটের সমাধিস্থলে ভবন ধস, নিহত ৫

সম্রাট হুমায়ুনের সমাধি কমপ্লেক্স। ছবি : সংগৃহীত
সম্রাট হুমায়ুনের সমাধি কমপ্লেক্স। ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধি কমপ্লেক্সের গম্বুজের পাশের একটি স্থাপনা ধসে পড়েছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১১ জন।

শুক্রবার (১৫ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির নিজামুদ্দিন এলাকায় অবস্থিত একটি দরগায় ছাদ ধসে পড়ে ৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১১ জন। শুক্রবার সন্ধ্যায় নামাজের সময় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ঘটনার সময় দরগায় নামাজ আদায় করছিলেন অনেকে বলে জানিয়েছে পিটিআই।

ছাদ ধসের ঘটনাটি ঘটেছে হুমায়ুনের সমাধির নিকটবর্তী দরগাহ শরীফ পাত্তে শাহ-এ। এটি নিজামুদ্দিন ইস্ট এলাকায় অবস্থিত। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ও চিত্রে দেখা যায়, একটি ছোট ভবনের এক পাশে ছাদ সম্পূর্ণরূপে ধসে পড়েছে। ওই ভবনটি একটি খোলা প্রাঙ্গণের চারপাশে নির্মিত ছিল।

দুর্ঘটনার পরপরই দিল্লি ফায়ার সার্ভিস, দিল্লি পুলিশ, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দিল্লি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছুটে যায় এবং উদ্ধার কাজ শুরু করে। আহতদের মধ্যে অন্তত ৯ জনকে দিল্লির এআইআইএমএস ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ভবনটির ছাদ প্রায় ২৫-৩০ বছরের পুরনো ছিল এবং দুর্ঘটনার সময় ভিতরে প্রায় ১৫-২০ জন উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ইমাম সাহেবও ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, পুরো এলাকা বর্তমানে ঘিরে ফেলা হয়েছে। এছাড়া দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১০

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১১

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১২

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৩

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৪

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৫

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৬

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৭

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৮

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৯

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

২০
X