কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

জি-২০ সম্মেলনে থাকছেন না যেসব বিশ্বনেতা

দুদিনব্যাপী এবারের জি-২০ সম্মেলন ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। ছবি : সংগৃহীত
দুদিনব্যাপী এবারের জি-২০ সম্মেলন ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। ছবি : সংগৃহীত

রাত পোহালেই শুরু হবে বিশ্বের সবচেয়ে ধনী ও শক্তিশালী দেশগুলোর জোট জি-২০-এর শীর্ষ সম্মেলন। দুদিনব্যাপী এই সম্মেলন হবে ৯-১০ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে। এতে অধিকাংশ বিশ্বনেতা যোগ দিলেও কয়েক দেশের রাষ্ট্রপ্রধানরা অংশ নেবেন না।

চলুন দেখে নেওয়া যাক এবারের সম্মেলনে কারা থাকছেন না-

শি জিনপিং

এবারের সম্মেলনে যারা যোগ দেবেন না তাদের মধ্যে অন্যতম চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তার পরিবর্তে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং চীনের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। ২০০৮ সালের পর এবারই প্রথমবারের মতো কোনো চীনা প্রেসডেন্ট জি-২০ শীর্ষ সম্মেলন যোগ দিচ্ছেন না।

ভ্লাদিমির পুতিন

আগামীকাল শুরু হতে যাওয়া জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও যোগ দেবেন না। এই সম্মেলনে রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তার নেতৃত্বে সব কাজ হবে।

ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রেখেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। যদিও এ ধরনের অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে আসছে ক্রেমলিন। ফলে আইসিসির কোনো সদস্য দেশে গেলে গ্রেপ্তার হতে পারেন পুতিন।

পেদ্রো সানচেজ

গতকাল বৃহস্পতিবার করোনা পজিটিভ হওয়ায় এবারের সম্মেলনে স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ আসছেন না।

আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ

মেক্সিকো প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর এই মেগা ইভেন্টে যোগ দেবেন না।

তবে এসব দেশের রাষ্ট্রপ্রধান যোগ না দেওয়ায় এবারের জি-২০ সম্মেলনের গুরুত্ব কমে যাবে, এমন ভাবার কোনো সুযোগ নেই। এরই মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, জার্মানি, জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি এসে পৌঁছেছেন। বৈশ্বিকভাবে গুরুত্ব পাবে এমন বিষয় নিয়ে এবারের সম্মেলনে আলোচনা করবেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

১০

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১১

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১২

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১৩

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১৪

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১৫

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৬

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৭

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৮

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৯

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

২০
X