কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৬ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ

জি-২০ সম্মেলন : ভেদাভেদ ভুলে যৌথ বিবৃতিতে সম্মত বিশ্বনেতারা

সম্মেলনে বিশ্বনেতারা। ছবি : পিটিআই
সম্মেলনে বিশ্বনেতারা। ছবি : পিটিআই

রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর চীনের নতুন মানচিত্র নিয়ে বিভক্ত বিশ্ব। তবে এবার সব ভেদাভেদ ভুলে যৌথ বিবৃতিতে সম্মত হয়েছেন বিশ্বনেতারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, এবার জি-২০ সম্মেলন থেকে বিশ্বনেতারা যৌথ বিবৃতি দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছেন বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ বিষয়ে বিশ্ব নেতারা ঐকমত্য হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বিবিসি জানিয়েছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও দক্ষিণ চীন সাগরের নতুন মানচিত্র নিয়ে বিশ্ব নেতাদের মাঝে বিভেদ রয়েছে। ফলে এ যৌথ বিবৃতিতে আসলেই সম্ভব হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।

বিভেদ ভুলে সেভাবে ঐকমত্যে বিশ্বনেতারা

গতকাল পর্যন্ত বিশ্বনেতারা ইউক্রেন যুদ্ধের কারণে যৌথ বিবৃতিতে সম্মত হবেন না বলে ধারণা ছিল সবার। তবে এবার তা নিয়ে বিশ্বনেতারা একমত হয়েছেন বলে আভাস পাওয়া যাচ্ছে। ভারতীয় কূটনীতিকরা বলছেন, এ বিষয়ে সমঝোতার জন্য বিশ্বনেতাদের সঙ্গে আলোচনা চলছে।

বিবিসির দাবি, যৌথ বিবৃতির বিষয়ে আলোচনা ফলপ্রসূ হয়েছে। এ আলোচনায় ইউক্রেনের বিষয়ে বিবৃতির জায়গা শূন্য রয়েছে। এর আগে গত বছরে ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলন থেকে যৌথ বিবৃতি দেওয়া হয়েছিল। তবে সেখানে ইউক্রেনের যুদ্ধের বিষয়ে রাশিয়া ও চীন আপত্তি জানিয়েছিল। যদিও এবারের বিবৃতির বিষয়ে বিশ্ব নেতাদের ঐকমত্যের বিষয়ে প্রচেষ্টা চলছে।

সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এটা আমাদের জন্য আনন্দের সংবাদ যে, আমরা এ সম্মেলন থেকে যৌথ বিবৃতি দিতে চলেছি। এ বিষয়ে আমাদের টিম কঠোর পরিশ্রম করেছে। সবার সহযোগিতার মাধ্যমে সম্মেলন থেকে যৌথ বিবৃতি আসতে চলেছে।

সংবাদমাধ্যম জানিয়েছে, এ যৌথ বিবৃতি এখনো প্রকাশ করা হয়নি। ফলে এতে কি নিয়ে আলোচনা বা কি বলা হয়েছে তা এখনো স্পষ্ট হওয়া যায়নি।

এর আগে গত ৫ ও ৫ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে নিয়ে গঠিত আসিয়ান জোটের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেখান থেকে কোনো যৌথ বিবৃতি আসেনি। যদিও এ সম্মেলনে মিয়ানমার সংকট প্রাধান্য পেয়েছে। তবে তা নিয়ে সদস্যদের মধ্যে বিরোধ হওয়ায় কোনো ফলাফল আসেনি। সম্মেলনে আসিয়ানের বর্তমান সভাপতি ও স্বাগতিক ইন্দোনেশিয়া জানায়, মিয়ানমার সমস্যা সমাধানে জোটের প্রস্তাবিত পাঁচ দফা শান্তি পরিকল্পনায় অগ্রগতি যৎসামান্য।

এরও আগে গত ২২-২৪ আগস্ট জোহানেসবার্গে ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে সেখান থেকেও কোনো যৌথ বিবৃতি পায়নি বিশ্ব। এ সম্মেলনে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে মূলত বৈশ্বিক বিভাজনের বিষয়টি আরও সামনে এসেছে। সেখানে রাশিয়ার বিরুদ্ধে একাট্টা হয়েছে পশ্চিমা বিশ্ব, অন্যদিকে রাশিয়ার পাশে দাঁড়িয়েছে চীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

আত্মসমর্পণ করলেন আমির হামজা

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

১০

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

১১

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১২

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

১৩

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

১৪

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

১৫

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১৬

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

১৭

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

১৮

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৯

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

২০
X