কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

দিল্লিতে এসে আটক হলেন জো বাইডেনের কনভয়ের চালক!

নিরাপত্তা নিয়ে সতর্ক অবস্থানে কর্মকর্তারা। ছবি : এএনআই
নিরাপত্তা নিয়ে সতর্ক অবস্থানে কর্মকর্তারা। ছবি : এএনআই

জি-২০ সম্মেলন উপলক্ষে ভারতে এসেছিলেন বিশ্বনেতারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন থেকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক সবাই ছিলেন এ সম্মেলনে। তবে দিল্লিতে এসে আটক হয়েছেন জো বাইডেনের কনভয়ের এক চালক। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার স্থানীয় সময় সকালে হঠাৎ করেই নয়াদিল্লির তাজ হোটেলে ঢুকে পড়েন বাইডেনের কনভয়ের ওই চালক। বেপরোয়া গতিতে তিনি প্রবেশের চেষ্টাকালে তাকে আটকে দেয় নিরাপত্তাকর্মীরা। এ সময় সেখানে অবস্থান করছিলেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মুহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিরাপত্তা এজেন্সির কাছে হস্তান্তর করা হয়।

জিজ্ঞাসাবাদে ওই চালক জানান, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের অবস্থান করা হোটেল আইটিসি মৌর্যতে যাচ্ছিলেন। পথে সেখানে এক ব্যক্তিকে নামিয়ে দিতে ওই হোটেলের দিকে ঢুকে পড়েন।

ওই চালক জানান, সকাল সাড়ে নয়টার তার বাইডেনের কনভয়ে আইটিসি মৌর্যতে যাওয়ার কথা ছিল। তার আগে সকাল সাড়ে ৮টার দিকে এক ব্যবসায়ীকে তিনি নামিয়ে দিতে তাজ হোটেলে ঢুকে পড়েন। এ সময় নিরাপত্তাকর্মীরা তাকে আটক করে।

কনভয়ের ওই চালকের দাবি, তিনি নিরাপত্তা প্রোটোকল সম্পর্কে অবগত ছিলেন না। এ ঘটনার পরপরই ওই গাড়িটিকে কনভয় থেকে সরিয়ে নেওয়া হয়।

উল্লেখ্য, দুদিনের জি-২০ সম্মেলনে যোগ দিতে শুক্রবার (৮ সেপ্টেম্বর) ভারতে আসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনিসহ বিশ্বনেতারা। এরপরই তিনি ভিয়েতনামের উদ্দেশে নয়াদিল্লি ত্যাগ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১০

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১২

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৩

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৪

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৫

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৬

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১৭

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১৮

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

১৯

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

২০
X