স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাজিল জাতীয় দলে খেলছেন বাংলাদেশের দুজন!

ব্রাজিলের ক্রিকেট দলে খেলছেন দুই বাংলাদেশি। ‍ছবি : সংগৃহীত
ব্রাজিলের ক্রিকেট দলে খেলছেন দুই বাংলাদেশি। ‍ছবি : সংগৃহীত

ব্রাজিল নামটা শুনলে যে কারোই সর্বপ্রথম যে জিনিসটি কল্পনায় আসে তা হলো ফুটবল। ব্রাজিল এমন একটি দেশ যেখানে ফুটবল শুধুই একটি খেলা নয়, বরং একটুকরো সংস্কৃতি, এক ধরনের জীবনযাপন। ফুটবলের দেশ হিসেবে ব্রাজিলকে সবাই চিনলেও সে দেশেরও রয়েছে ক্রিকেট দল। সেই দলে খেলছেন বাংলাদেশের দুজন।

ব্রাজিল জাতীয় ক্রিকেট দল হল দেশটির পুরুষদের ক্রিকেট দল, যারা আন্তর্জাতিক পর্যায়ে দেশটিকে প্রতিনিধিত্ব করে। দলটির ব্যবস্থাপনায় রয়েছে ব্রাজিলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন। ২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর অ্যাফিলিয়েট সদস্য এবং পরবর্তীতে ২০১৭ সালে সহযোগী সদস্য হিসেবে স্বীকৃতি পায় ব্রাজিল।

২০০৯ সালের আইসিসি আমেরিকাস চ্যাম্পিয়নশিপ ডিভিশন থ্রি টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সবকটি ম্যাচে জয় পেয়েছিল ব্রাজিল ক্রিকেট দল। তারা বেলিজ, চিলি ও পেরুকে হারিয়ে শিরোপা ঘরে তোলে। এই জয়ের ফলে ব্রাজিল ২০১০ আইসিসি আমেরিকাস চ্যাম্পিয়নশিপ ডিভিশন টু-তে খেলার সুযোগ পেয়েছিল।

ব্রাজিল ক্রিকেট দলের হয়ে যে দুই বাংলাদেশি খেলছেন তারা হলেন কাওসার খান ও আতিকুর রহমান তরুণ। ব্রাজিল দলে কীভাবে সুযোগ পেলেন সেই প্রশ্নের জবাবে কাওসার বলেন, ‘আল্লাহর কাছে শুকরিয়া আমি ব্রাজিল ক্রিকেট দলে খেলছি। বন্ধু-বান্ধবের কাছে শুনেছিলাম ব্রাজিল ক্রিকেট দল আছে। ওখান থেকেই আমার লক্ষ্য ছিল একদিন না একদিন আমি দেশটির জাতীয় দলে খেলব।’

ব্রাজিল জাতীয় ক্রিকেট দলের জার্সিতে দুই ম্যাচ খেলা তরুণ বলেন, ‘আমি কল্পনাও করতে পারি নাই ব্রাজিলে ক্রিকেট খেলা আছে। বাংলাদেশে থাকতে স্বপ্ন ছিল ক্রিকেট খেলার। ব্রাজিল আসার পর স্বপ্নপূরণ হয়েছে।’

কাওসার খান জানান, দেশটির জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ অনেকবার ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। দেশটির জার্সিতে আসন্ন ম্যাচগুলোতে নিজের সেরাটা দেওয়াই লক্ষ্য কাওসারের।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১০

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১১

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১২

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৩

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৪

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৫

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৬

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৭

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৮

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৯

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

২০
X